২৭ নভেম্বর ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনার শেষ ইউরেনিয়াম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মাধ্যমে কেন্দ্রের দুটি ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি আমদানির প্রক্রিয়া শেষ হয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, মোট নয়টি চালানে জ্বালানি আনা হয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির জন্য দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান ছিল।

শুক্রবার ভোর পাঁচটা আটচল্লিশ মিনিটে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষ লরি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় লরিগুলি প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। শেষ চালান পৌঁছানোর মাধ্যমে নির্ধারিত আমদানি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রূপপুরে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা এক হাজার দুইশো মেগাওয়াট। দুই ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট দুই হাজার চারশো মেগাওয়াট বিদ্যুৎ যোগ করা যাবে।

প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ চলমান রয়েছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এই পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে ১৭ নভেম্বর বিকাল ৩টা ১৬ মিনিটে প্রথম বারের মতো রূপপুরের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সাথে যুক্ত হয়। ওই দিন টানা সাঢ় আট ঘণ্টা বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়। প্রথম দফার পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি এটি পুরো জাতির জন্য আনন্দের সংবাদ বলেছেন।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ ধাপে ১০ থেকে ২৪ ঘণ্টা ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে কার্যক্রমের বিভিন্ন দিক পরীক্ষা করা হবে।

রাশিয়ার ঠিকাদারের সাথে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এই সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রোভিশনাল টেকওভারের মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি গেজেটে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কার্যক্রম শুরু হবে।

দীর্ঘ নির্মাণ প্রক্রিয়া, পারমাণবিক জ্বালানি আমদানি এবং বিভিন্ন ধাপের কারিগরি পরীক্ষা শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পূর্ণাঙ্গ উৎপাদনের প্রস্তুতির দিকে এগোচ্ছে। দুই ইউনিট চালু হলে জাতীয় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ার পাশাপাশি দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

১

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

২

লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

৩

কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা: আব্বাস আরাঘচি

৪

রাজধানীতে ৩ বাসে আগুন

৫

ইয়েমেনে হামলা করতেই সৌদির তেল স্থাপনায় হুতিদের আঘাত

৬

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ, ৪৫১ ফ্লাইট বাতিল

৭

রূপকুমারী’ নিয়ে এলো পিয়াল-সালমা

৮

বেলিংহ্যাম যে অভ্যাস বদলে রিয়াল মাদ্রিদে সাফল্য পাচ্ছেন

৯

প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে অংশ নেবে: জামায়াত

১০

কোচিংয়ে যাওয়া শিক্ষকদের তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী

১১

সাইবার হামলার শিকার ফিফা

১২

রোহিঙ্গা গণহত্যা রায়ের অনুপযুক্ত অংশগুলো মানবে না মিয়ানমার

১৩

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে থালা ও খালি কলস প্রদর্শন করে বিক্ষোভ

১৪

নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা

১৫

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

১৬

অক্ষয়-করণের সমর্থন দীপিকার সিদ্ধান্তকে

১৭

ফাঁকা স্ট্যাম্প উপড়ে বিরল নজির, এমন আউট আগে দেখেনি বিশ্ব

১৮

মোদিকে চিঠি: ভারতে পাকিস্তানি সিরিজ বন্ধের দাবি

১৯

অভিনয়, ডিজে ও আন্তর্জাতিক সিরিজ—নতুন পরিচয়ে ব্যস্ত সানি লিওন

২০