২০ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক অন্তর্বাসের দাম ৬১৭ কোটি টাকা !

ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোতে আড়াইশটি বছর পর ফিরছে জনপ্রিয় ‘ফ্যান্টাসি ব্রা’। এবারের বিশেজ্ঞ ডিজাইনের ব্রাটি পরে হেঁটেছেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা ও সৌন্দর্যপণ্জ উদ্যোক্তা কাইলি জেনার। হীরা ও মূল্যবান রত্নে সাজানো ব্রাটির দাম ৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৭ কোটি টাকারও বেশি। রববার (১৮ অক্টোবর) মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ভোগের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের পর এবারই প্রথম ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোতে ফিরল ফ্যান্টাসি ব্রা। এর প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে নকশা ও অলংকারে বিশেষ আয়োজন করেছে ব্র্যান্ডটি। এতে ব্যবহার করা হয়েছে ৪ হাজার ৪১০টি প্রাকৃতিক হীরা। মাঝখানে রয়েছে ৭৫ দশমিক ৫৪ ক্যারেটের উজ্জ্বল কাটের বিরল হলুদ হীরা। অন্তর্বাসটি তৈরি করতে ১৫ জন কারিগরের এক হাজার ঘণ্টারও বেশি সময় লাগেছে। এর ওজন প্রায় চার পাউন্ডের কাছাকাছি। ভিক্টোরিয়াস সিক্রেটের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে দামি ফ্যান্টাসি ব্রা। এর আগের রেকর্ডের তুলনায় দাম প্রায় সাড়ে তিন কোটি ডলার বেশি। র্যাম্পে কাইলির পরে ছিল হালকা কাপড়ের মিনিস্কার্ট, স্বচ্ছ হিল এবং সাদা পালকের ডানা। তবে পুরো আয়োজনের মূল আকর্ষণ হয়ে ওঠে হীরাখচিত ব্রাটি। এ বিষয়ে ভিক্টোরিয়াস সিক্রেটের প্রধান গৃহীত কর্মকর্তা অ্যাডাম সেলম্যান বলেন, এবারের শোর অন্যতম ভাবনা ছিল ভক্তদের উন্মাদনা ও প্রত্যাশা। গত বছরের শোতে ফ্যান্টাসি ব্রা ফিরিয়ে আনার দাবি ছিল সবচেয়ে বেশি। তাই এবার জমকালোভাবে এটি উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। তার ভাষায়, কাইলি একজন ‘সাংস্কৃতিক শক্তি’, যিনি ফ্যাশন, টেলিভিশন ও সৌন্দর্যজগতের বাইরেরও ব্যাপক প্রভাব রাখেন। জুয়েলারি প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো ব্রাটির অলংকার নির্মাণে কাজ করে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জ্যাকব আরাবো জানান, ব্রাটিতে সাত ধরনের কাটের হীরা ব্যবহার করা হয়েছে। হীরার উজ্জ্বলতা বাড়াতে প্রয়োগ করা হয়েছে চার ধরনের সেটিং কৌশল। তবে এত দামি অলংকার তৈরি করাই ছিল একমাত্র চ্যালেঞ্জ নয়। ব্রাটি যেন কাইলির শরীরের সঙ্গে মানানসই হয় এবং চলাফেরায় অসুবিধা না করে, সেটিও নিশ্চিত করতে হয়েছে। কারণ, নকশাটি তৈরি হয়েছে মূলত সোনা ও হীরা দিয়ে, এতে কোনো কাপড় ব্যবহার করা হয়নি। কাইলির শরীরের মাপ নিয়ে একাধিকবার পরীক্ষা ও সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত নকশা তৈরি করা হয়। ফ্যান্টাসি ব্রার ইতিহাস প্রায় ৩০ বছরের। ১৯৯৬ সালে ক্লডিয়া শিফার এক মিলিয়ন ডলারের প্রথম ফ্যান্টাসি ব্রা পরে প্রচারণায় অংশ নেন। ১৯৯৯ সালে হেইডি ক্লুম পরেন ১০ মিলিয়ন ডলারের ‘মিলেনিয়াম ব্রা’। ২০০০ সালে জিসেল বুন্ডশেনের পরে ছিল ১৫ মিলিয়ন ডলারের ‘রেড হট ফ্যান্টাসি ব্রা’। সর্বশেষ ২০১৮ সালে এলসা হস্ক পরেছিলেন এক মিলিয়ন ডলারের অ্যাটেলিয়ার স্বরোভস্কি ফ্যান্টাসি ব্রা। ফ্যাশন দুনিয়ায় ফ্যান্টাসি ব্রা একদিকে প্রচারণার বড় আকর্ষণ, অন্যদিকে এটি গোপন নির্মাণের জটিল কারিগরি দক্ষতারও উদাহরণ। ভিক্টোরিয়াস সিক্রেটের ভাষ্য, এবারের আয়োজনের মূল উদ্দেশ্য ভক্তদের প্রত্যাশা পূরণ করা এবং তাদের জন্য বিশেষ কিছু উপহার দেওয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের চতুর্থ অধিবেশন বসছে সোমবার

১

রাকীন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন

২

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

৩

নভেম্বরের প্রথম ৭ দিনে দেশে ৮৮ কোটি ডলারের রেমিট্যান্স

৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮-৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ব্যান্ড সংগীতে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

৬

রাশেদ খাঁনকে ‘বদদোয়া’ দিলেন আমির হামজা

৭

বরগুনায় অবৈধ মবিল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৮

নতুন প্রজন্মের কাছে দেশের গান পৌঁছে দিতে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন

৯

প্রায় পাঁচ বছর পর ছেলেকে নিয়ে প্রকাশ্যে ক্যাটরিনা-ভিকি

১০

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় প্রাথমিকভাবে চাকরি পাচ্ছেন ৩০০ জন

১১

আরব দলগুলোর ওপর নির্ভরশীল সরকার ইসরায়েলকে ধ্বংস করবে: নেতানিয়াহু

১২

বাসার সামনে গালিগালাজ, ককটেল নিক্ষেপ-এমন আরও সমস্যা জানিয়ে নিরাপত্তা চাইলেন সাক্ষী

১৩

এবার সিআইডি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ

১৪

সিলেট টেস্ট: হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, ৩০ রানের লিড

১৫

মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু

১৬

বিতর্কের মধ্যেই বধূর সাজে তানজিন তিশা

১৭

লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

১৮

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১৯

ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে যুবকের মৃত্যু, আহত ২

২০