
লক্ষ্মপুরে পানিসম্পদমন্ত্রীর বক্তব্য: মাদকের সঙ্গে জড়িতদের বিএনপিতে স্থান নেই
লক্ষ্মপুরের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যে কোনো নেতা যদি মাদক, নারী ও অপকর্মের সঙ্গে জড়িত হয় তাহলে তার বিএনপিতে কোনো স্থান নেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এই কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের শাসনামলে এ্যানি চৌধুরী নির্বাচিত হওয়া অবস্থায় লক্ষ্মপুরের রাজনীতিতে সেই সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, ভালো লোককে যুবদলের নেতৃত্বে দেওয়া হবে। যুবদলের নেতারা নেতৃত্ব দেবেন, আর কেউ লোহালক্কড় নিয়ে হাঁটাহাঁটির চেষ্টা করলে তা শেষ হবে। লক্ষ্মপুরে লোহা লক্করের রাজনীতি চলবে না।
মন্ত্রী আরও বলেন, কোনো ধরনের অপকর্মের সঙ্গে যদি কেউ জড়িত হয় অথবা আওয়ামী লীগের আগের লোকের সঙ্গে থেকে অপকর্মে লিপ্ত হয়ে কিছু মাল কামাবেন, অপকর্ম করবেন, ওই সুযোগ বিএনপির রাজনীতিতে তারেক জিয়ার আমলে হবে না।
এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার।
মন্তব্য করুন