২৫ অক্টোবর ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি সংকট মোকাবিলায় আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার

জ্বালানি সংকট মোকাবিলায় আরও ছয় কার্গো এলএনজি কিনার সিদ্ধান্ত সরকারের

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার আরও ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনছে। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সর্বশেষ বৈঠকে জরুরি ভিত্তিতে এই ক্রয়ের প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকটি শনিবার অনুষ্ঠিত হয় এবং তথ্যটি রোববার (২৫ অক্টোবর) বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরাসরি ক্রয় পদ্ধতিতে স্পট বাজার থেকে বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে মোট পাঁচ কার্গো এলএনজি আমদানি করা হবে। এই গ্যাসের প্রতিটি এমএমবিটিইউর মূল্য শূন্য দশমিক ১৭ ডলার নির্ধারণ করা হয়েছে। একইসাথে, দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা বিবেচনায় ‘প্রয়োজনে’ উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে ভবিষ্যতে একই প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত কার্গো এলএনজি কেনার প্রস্তাবটিও সেদিনের সভায় নীতিগত সম্মতি পেয়েছে।

এছাড়াও, কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরও এক কার্গো এলএনজি কিনবে সরকার। তবে এই কার্গোর মূল্য বিদ্যমান চুক্তিমূল্যের তুলনায় কিছুটা ভিন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড থেকে এলএনজি ক্রয় এবং সংস্থার সাথে স্বল্পমেয়াদে ক্রয়-বিক্রয় চুক্তির একটি প্রস্তাব মন্ত্রিসভা কমিটির সভায় উত্থাপন করা হয়। তবে কমিটি এখনই প্রস্তাবটির চূড়ান্ত অনুমোদন দেয়নি। আইন ও সংসদ বিষয়ক বিভাগের আইনি যাচাই বা ভেটিং শেষে প্রস্তাবটি পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত কমিটি নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১

ঘূর্ণিঝড় ‘অর্ণবে’র প্রভাবে বৃষ্টি হতে পারে বাংলাদেশের যেসব এলাকায়

২

দেশে ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৩

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ: কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দুই দিনব্যাপী কর্মসূচি

৪

নেতানিয়াহুর সপ্তম মেয়াদ নাকি ক্ষমতার পালাবদল? ভাগ্যপরীক্ষা আজ

৫

মোটরযান মালিকদের জন্য সুখবর

৬

‘কবে জানি হুজুররা মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আমাকেই বিক্রি করে দেয়’

৭

নাটোরে হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

৮

ভারত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ পেল

৯

টালিপাড়ার তিনকন্যা লক্ষ্মী দেবীর ওপর যে ভরসা রাখেন

১০

কাটার মুস্তাফিজ বিগ ব্যাশে দল পেলেন

১১

আইপিএলের নিলাম সঞ্চালক তামিমের এক ফোনেই চলে এলেন

১২

তিশাকে আদালতে হাজির হতে নির্দেশ: বাদীকে হুমকি

১৩

কুমিল্লায় বিক্রি হওয়া নবজাতক উদ্ধার, গ্রেফতার ৪

১৪

শীতে টকদই খেলে কি সত্যিই সর্দি-কাশি বাড়ে?

১৫

জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আত্মপ্রকাশ, শীর্ষ নেতৃত্বে মাহিন-আরিফ-রনি

১৬

৩ হাজার লাউয়ের দামে মিলছে ১ কেজি গরুর মাংস

১৭

জানাজা-দাফনে বাধা, ক্ষমতায় গেলে আরও বর্বর হবে: রাশেদ খাঁন

১৮

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক

১৯

শ্যালকের ব্যাংক হিসাবে হাজার কোটি টাকার লেনদেন, মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা

২০