২৬ অক্টোবর ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে প্রথম ফরাসি-বাংলা অপেরার যৌথ পরিবেশনা, ১১ দিনের সাংস্কৃতিক উৎসব

বাংলাদেশে প্রথম ফরাসি-বাংলা অপেরার যৌথ পরিবেশনা, ১১ দিনের সাংস্কৃতিক উৎসব

দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় একটি ১১ দিনের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের সমাপনী দিনে বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি ফরাসি ও বাংলা অপেরার ফিউশন পরিবেশনা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সংগঠনটির উদ্যোগে আগামী ১১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই উৎসব অনুষ্ঠিত হবে। ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পার্ল হলে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের রূপরেখা প্রকাশ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বর্ষপূর্তি উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক এ. এইচ. এম. মুস্তাফিজুর রহমান।

তিনি জানান, “তরুণ প্রজন্মের শিল্পীদের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে তিন বছর আগে যাত্রা শুরু করে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড এবং ২০২৫ সালে সংগঠনটি প্রাতিষ্ঠানিক নিবন্ধন পায়। ইতোমধ্যে ক্লাবের নিয়মিত আয়োজন ‘শুক্রবার সংগীত সন্ধ্যার’ ২০০টিরও বেশি পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।”

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংগঠনটি তিনটি প্রধান কর্মসূচি হাতে নিয়েছে বলে তথ্য দেন মুস্তাফিজুর রহমান। এর মধ্যে রয়েছে ২০ থেকে ৩৫ বছর বয়সি উদীয়মান চিত্রশিল্পীদের জন্য দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘অ্যাটেলিয়ার অ্যাওয়ার্ড: ইয়ং পেইন্টার্স অব টুমরো’।

এ ছাড়া ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সহযোগিতায় চলবে দশদিনব্যাপী ঐতিহ্যবাহী লোকজ ও নৃ-গোষ্ঠীর সংগীত উৎসব। এতে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, লালন ও হাসন রাজার গানের পাশাপাশি মণিপুরী, চাকমা, মারমা, সাঁওতাল ও হাজং সম্প্রদায়ের শিল্পীরা পরিবেশনায় অংশ নেবেন বলে আয়োজকরা জানান।

উৎসবের সমাপনী দিন ২১ নভেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে পরিবেশিত হবে বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি ফরাসি ও বাংলা অপেরার ফিউশন। আয়োজনে সরাসরি পরিবেশনায় অংশ নেবেন বিখ্যাত ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক পেইন ও ফরাসি পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রে।

সন্ধ্যাটি ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ও রাষ্ট্রদূত জঁ-মার্ক সেঁরে-শার্লের বিশেষ কূটনৈতিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের সাংস্কৃতিক অ্যাটাশে ব্যাপ্টিস্ট লেব্রে বলেন, “ঐতিহাসিক এই অপেরা শো বাস্তবায়নে দূতাবাসের সর্বাত্মক সমর্থন থাকবে। ফ্রান্স ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ফরাসি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সভাপতি সুজিত মোস্তফা আন্তর্জাতিক এই আয়োজন সফল করতে ফ্রান্স দূতাবাস, ভেন্যু পার্টনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও সহ-আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের (ডিইউসিএফ) প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি তরুণ শিল্পীদের বিকাশে দেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ফরাসি দূতাবাসের মিশন উপ-প্রধান ফ্রেড্রিক ইনজা, ডিইউসিএফ প্রতিনিধি মাহফুজার রহমান এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক অলিভিয়ের লোরো।

বাংলাদেশ জার্নাল/এনএম
© Bangladesh Journal
২০২৬-১০-২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির ডায়াস্পোরা উপকমিটি গঠন

১

এনসিটিবির ৯ কর্মকর্তা বদলি

২

বাংলাদেশে প্রথম ফরাসি-বাংলা অপেরার যৌথ পরিবেশনা, ১১ দিনের সাংস্কৃতিক উৎসব

৩

মৃত্যুর পরও বেঁচে থাকে যেসব কোষ

৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ

৫

হাতিয়ায় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগের অভিযোগ

৬

সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

৭

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ

৮

চুয়েটে ক্লাস শুরুর প্রস্তুতি, আন্দোলন অব্যাহত

৯

শূন্য নারী আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

১০

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস- সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলী

১১

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ

১২

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ল

১৩

স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ: রিজভী

১৪

পটিয়ায় ফের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, যৌতুক দাবির অভিযোগ: স্বামী আটক

১৫

নগরকান্দায় মডেল মসজিদের আঙিনা বাদ দিয়ে প্রাচীর, প্রশ্নের মুখে প্রশাসন

১৬

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস

১৭

সরিষাবাড়ীতে গরু চোর ধরতে গিয়ে হামলায় আহত ৪

১৮

গভীর রাতে ডাকাতদলের কবলে রফিকুল ইসলাম মাদানী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

১৯

বিমানবন্দরে বিশৃঙ্খলার: মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

২০