৩০ অক্টোবর ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্ববাজারে সামগ্রিক পণ্যমূল্য গড়ে ২৩ শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটির ‘অক্টোবর ২০২৬ : কমোডিটি মার্কেটস আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে পণ্যমূল্য বৃদ্ধির এই ঝুঁকি তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এ সময়ে জ্বালানি তেলের দাম ৩২ শতাংশ এবং খাদ্যপণ্যের দাম ১০ শতাংশ বাড়তে পারে। তবে আগামী বছর সামগ্রিক পণ্যমূল্য কমলেও খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

তেলের দাম নিয়ে পূর্বাভাসে বলা হয়, চলতি বছর বিশ্ববাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড অয়েলের গড় দাম ব্যারেলপ্রতি ৯১ ডলারে দাঁড়াতে পারে, যেখানে ২০২৫ সালে এ দাম ছিল ৬৯ ডলার। অবশ্য ২০২৭ সালে দাম ব্যারেলপ্রতি ৭৯ ডলারে নামতে পারে।

প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের সংঘাতকে জ্বালানি তেলের সরবরাহে বড় ধাক্কার কারণ হিসেবে দেখা হয়েছে। এতে তেলের মজুত কমে যাওয়ায় নতুন করে সরবরাহে বিঘ্ন ঘটলে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি ও খাদ্যপণ্যের বাজারে চাপ বেড়েছে। কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহনে বিঘ্ন এবং রাশিয়ার পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ও রপ্তানিতে বাধা বাজারকে আরও অস্থিতিশীল করছে।

খাদ্যপণ্যের দাম নিয়ে পূর্বাভাসে বলা হয়, চলতি বছর খাদ্যপণ্যের দাম ১০ শতাংশ বাড়তে পারে এবং আগামী বছর আরও ৭ শতাংশ বাড়তে পারে। ফলে দুই বছরে খাদ্যপণ্যের দাম প্রায় ১৮ শতাংশ বাড়তে পারে। কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রপ্তানিতে বিঘ্ন, এল নিনোর প্রভাবে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা এবং জ্বালানি ও সারের উচ্চমূল্য কৃষিপণ্যের বাজারে চাপ সৃষ্টি করছে। গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববাজারে খাদ্যশস্যের দাম ১৪ শতাংশ বেড়েছে। ২০২৭ সালে খাদ্যশস্যের দাম আরও ৯ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বিশ্বব্যাংক সতর্ক করেছে, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হলে, কৃষ্ণসাগর দিয়ে পণ্য পরিবহনে বিঘ্ন দীর্ঘায়িত হলে এবং এল নিনোর প্রভাব আশঙ্কার চেয়ে বেশি হলে খাদ্যপণ্যের বাজারে চাপ বাড়তে পারে। প্রতিকূল পরিস্থিতিতে ২০২৭ সালে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের স্তর ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এতে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়তে পারে এবং খাদ্য নিরাপত্তাহীনতা আরও তীব্র হতে পারে।

ধাতু ও খনিজের দাম বাড়ছে উল্লেখ করে পূর্বাভাসে জানানো হয়, ২০২৬ সালে ধাতু ও খনিজের গড় দাম গত বছরের তুলনায় ২৪ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে। নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি ও ডেটা সেন্টার খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং সরবরাহের সীমাবদ্ধতায় অ্যালুমিনিয়াম, তামা ও টিনের দাম বেড়েছে। মূল্যবান ধাতুর দামও এ বছর প্রায় ৪০ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আগামী বছর সামগ্রিক পণ্যমূল্য সূচক ৭ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে এই পূর্বাভাস নির্ভর করছে মধ্যপ্রাচ্যের সংঘাত বড় আকারে ছড়িয়ে না পড়া, রাশিয়া ও ইউক্রেন থেকে পণ্য রপ্তানির বাধা কমে আসা এবং এল নিনোর কারণে ফসলের ক্ষতি নিয়ন্ত্রণে থাকার ওপর। পরিস্থিতির অবনতি হলে ২০২৭ সালে ব্রেন্ট তেলের গড় দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারে উঠতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।

এছাড়া পণ্যমূল্য বৃদ্ধির প্রভাব মোকাবিলায় বিশ্বব্যাংকের বিদ্যমান অর্থায়ন ব্যবস্থার আওতায় ৫০ থেকে ৬০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার সক্ষমতা রয়েছে। এর মধ্যে ২৫ বিলিয়ন ডলারের অর্থায়নের পরিকল্পনা ইতোমধ্যে নেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি খাত থেকে পুঁজি সংগ্রহের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি

২

সৌরবিদ্যুৎ : বাংলাদেশে আশার আলো- পর্ব ২

৩

বসনিয়ায় ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

৪

‘মরার হগুন উড়ত্যাছে, গোয়াল ঘরে ধুমা দে’

৫

যুবলীগের মিছিলের সময় পিকআপে থাকা ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

৬

সিরাজগঞ্জে হেরোইন সহ ১ জন গ্রেফতার

৭

নদীর ৫০ গজ দূরে বাইক উদ্ধার, তাহসিফের কি না যাচাই করছে পিবিআই

৮

ব্যাটারিচালিত রিকশার গতি ও নিবন্ধন ফি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

৯

এলডিসি উত্তরণে আরো তিন বছর সময় পেল বাংলাদেশ

১০

সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল

১১

স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির বিক্ষোভ

১২

উখিয়ায় ১৪৪ ধারা জারি

১৩

পুলিশের গাড়ির সামনে যুবলীগের বিক্ষোভ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

১৪

১ নভেম্বর থেকে শুরু হচ্ছে না সেন্ট মার্টিনে জাহাজ চলাচল

১৫

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট

১৬

হুতিদের ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

১৭

তুলে নেওয়া হলো তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে, মৃত্যুর ঘটনায় নতুন মোড়

১৮

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে আগুন চার তেলবাহী ট্যাংকারে

২০