৩০ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে আগুন চার তেলবাহী ট্যাংকারে

হরমুজ প্রণালীতে নৌ-মাইনের আঘাতে চারটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে।

ইরানের আইআরজিসি নৌবাহিনীর দেওয়া বিবৃতি অনুযায়ী, দক্ষিণ অংশের একটি অননুমোদিত রুট দিয়ে চলাচলের সময় তিনটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়। একই দিনের পরবর্তী সময়ে পূর্ব অংশে আরও একটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর পাওয়া যায়। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, সীমাবদ্ধ ও বিপজ্জনক হিসেবে চিহ্নিত একটি এলাকায় চলাচলের সময় জাহাজটি মাইনে আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়। এরপর ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

ইরানের আইআরজিসি ট্যাংকারগুলোকে ‘নিয়ম লঙ্ঘনকারী’ হিসেবে উল্লেখ করেছে। তবে এই ঘটনার কারণ ও মাইনগুলোর উৎস সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

এদিকে, এই ঘটনার এক দিন আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল যে, হরমুজ প্রণালীর জাহাজ চলাচলের কয়েকটি রুট মাইনমুক্ত করার কথা ভাবছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এই জলপথে নিরাপত্তা বিঘ্নিত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মরার হগুন উড়ত্যাছে, গোয়াল ঘরে ধুমা দে’

১

যুবলীগের মিছিলের সময় পিকআপে থাকা ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

২

সিরাজগঞ্জে হেরোইন সহ ১ জন গ্রেফতার

৩

নদীর ৫০ গজ দূরে বাইক উদ্ধার, তাহসিফের কি না যাচাই করছে পিবিআই

৪

ব্যাটারিচালিত রিকশার গতি ও নিবন্ধন ফি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

৫

এলডিসি উত্তরণে আরো তিন বছর সময় পেল বাংলাদেশ

৬

সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল

৭

স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির বিক্ষোভ

৮

উখিয়ায় ১৪৪ ধারা জারি

৯

পুলিশের গাড়ির সামনে যুবলীগের বিক্ষোভ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

১০

১ নভেম্বর থেকে শুরু হচ্ছে না সেন্ট মার্টিনে জাহাজ চলাচল

১১

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট

১২

হুতিদের ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

১৩

তুলে নেওয়া হলো তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে, মৃত্যুর ঘটনায় নতুন মোড়

১৪

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে আগুন চার তেলবাহী ট্যাংকারে

১৬

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করব, তবু ঈমান বিক্রি করব না: তাশরীফ

১৭

ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল?

১৮

বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম, আউন্স ৪ হাজার ডলারের নিচে

১৯

জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দেবে না: রাশেদ খাঁন

২০