২ নভেম্বর ২০২৬, ১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন শুরু

উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। রোববার থেকে এই আবেদন কার্যক্রম শুরু হওয়ার পাশাপাশি চলবে ৭ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী এবার থেকে সব পুনঃনিরীক্ষণ আবেদন অনলাইনেই করতে হবে। ম্যানুয়ালি বা সরাসরি বোর্ডে গিয়ে কোনো আবেদন জমা দেওয়া যাবে না।

অনলাইনে আবেদন করতে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করে বোর্ড নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে একটি কার্যকর মোবাইল নম্বর দিতে হবে, যে নম্বরে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এসএমএস পাঠানো হবে। তারপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখে এক বা একাধিক বিষয়ের জন্য ফি প্রদান করে আবেদন জমা দিতে হবে।

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দুই পত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে। ফি পরিশোদের মাধ্যম হিসেবে বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার ব্যবস্থা রয়েছে। ফি পরিশোদের পর ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে।

নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। ফি পরিশোদের আগে আবেদন পরিবর্তনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো প্রত্যাহার করে নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।

এর আগে গত শনিবার উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা প্রায় ছয় লাখের কাছাকাছি বলে জানা গেছে। ফলাফল প্রকাশের পর এবার শিক্ষার্থীরা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরে জোড়া ঘূর্ণিঝড়ের শঙ্কা, কেমন থাকবে আবহাওয়া?

১

রাজারবাগ পুলিশ লাইন্স গেটে ককটেল বিস্ফোরণ, ধোঁয়ায় আতঙ্ক

২

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি ও কোপ, লড়ছেন মৃত্যুর সঙ্গে

৩

গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে গভীর রাতে উত্তাল ক্যাম্পাস

৪

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

৫

মধ্যপ্রাচ্য সাজাতে গিয়ে নিজেদের ফাঁদেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরান

৬

স্তন ক্যানসার শুধু নারীদের নয়! বগুড়ায় আক্রান্ত ৭ পুরুষ

৭

এআই আতঙ্কে টালমাটাল ওয়াল স্ট্রিট: এক দিনেই হাওয়া আড়াই ট্রিলিয়ন ডলার!

৮

শীতের সবজিতে বাজারে ফিরছে স্বস্তি, তবে মাছ-মাংসে ক্রেতার দীর্ঘশ্বাস

৯

৯ কোটি বাস্তুচ্যুত চরম জলবায়ু ঝুঁকিতে, শীর্ষে বাংলাদেশ-আফগানিস্তান

১০

আমবাগ কোনাবাড়ীতে যুব শক্তি ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও মাদকবিরোধী র‍্যালি

১১

সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

১২

সিনেমায় চমক: ৭৫ বছর বয়সে শ্রীলীলার সঙ্গে রজনীকান্ত

১৩

আর্জেন্টিনার নতুন সিদ্ধান্ত মেসির ১০ নম্বর জার্সি নিয়ে

১৪

সাংবাদিকরা ক্ষোভে ফুঁসছেন পরীমণির আচরণে

১৫

ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলেই বাংলাদেশের বাজিমাত

১৬

বলিউডে আলোচিত ‘তিন’ কণিকার বিচ্ছেদ থেকে জিয়ার প্রেম

১৭

রাজকীয় বিদায় মেসির, রোনালদোর সঙ্গী বিতর্ক

১৮

আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু

১৯

প্রথমবারের মতো বিকল্প পথে পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম

২০