
সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত এই নীতিমালায় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।
নীতিমালায় উল্লেখ করা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তি নিশ্চিতকরণের জন্য শিক্ষার্থীর বয়স ‘৬ প্লাস’ ধরে গণনা করতে হবে। তবে ভর্তির আবেদন ফর্মের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিয়ে শিক্ষার্থীর বয়স নির্ধারণ করতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণের সময় সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।
প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষাসরকারি স্কুলে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করতে হবে।
ভর্তি পরীক্ষার মান ও সময় নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পূর্ণমান ৫০ এবং ভর্তি পরীক্ষার সময় এক ঘণ্টা। এই পরীক্ষায় বাংলা-১৫, ইংরেজি-১৫ ও গণিত-২০ নম্বর থাকবে। ষষ্ঠ-নবম শ্রেণি পর্যন্ত পূর্ণমান ১০০ এবং ভর্তি পরীক্ষার সময় দুই ঘণ্টা। এই পরীক্ষায় বাংলা-৩০, ইংরেজি-৩০ ও গণিত-৪০ নম্বর থাকবে।
নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, যে শাখায় শিক্ষার্থীর সংখ্যা ৫৫ জন তা নিশ্চিত করতে হবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি শ্রেণিতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নব্ম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে।
মন্তব্য করুন