১৩ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালনের তিরোধান দিবসে কুষ্টিয়া-ঢাকাসহ বিভাগীয় পর্যায়ে নানা আয়োজন

লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে কুষ্টিয়া-ঢাকাসহ দেশজুড়ে অনুষ্ঠানমালা

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে লালন সাঁই-এর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত কুষ্টিয়ায় তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকা ও বিভাগীয় পর্যায়েও নানামুখী কার্যক্রম গ্রহণ করা হবে।

অনুষ্ঠানমালায় ঢাকায় আয়োজিত ‘লালন স্মরণানুষ্ঠান’ আগামী ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ইয়াসমিন বেগম। মূল আলোচক হিসেবে থাকছেন শিল্পী ও গবেষক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন যুগ্মসচিব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ হারুন-অর-রশীদ।

অনুষ্ঠানে দেশের প্রখ্যাত লালন শিল্পীবৃন্দ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ এবং বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর শিল্পীরা অংশ নেবেন।

মন্ত্রণালয়ের আয়োজন অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর বিভাগীয় ও অন্যান্য জেলাসমূহেও লালন সাঁইয়ের জীবন ও দর্শনভিত্তিক বড় পরিসরের অনুষ্ঠান আয়োজন করা হবে। এ সকল আয়োজন সাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

জাতি-ধর্মের বিভাজন অতিক্রম করে তার গান ও দর্শন দিয়ে মানুষের কাছে মনুষ্যত্বের সন্ধানে ফিরিয়ে নিয়ে আসা অনন্তের সন্ধানী মরমি সাধক লালন সাঁইয়ের এই তিরোধান দিবসে তাঁর গান, দর্শন ও মনুষ্যত্ববোধের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনই মূল লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরমোন্তাজে স্বাস্থ্যকেন্দ্রের গুরুত্বপূর্ণ পদ শূন্য, একই দিনে ২ নবজাতকের মৃত্যু

১

নতুন সংঘাতের প্রস্তুতি, ক্ষেপণাস্ত্র-ড্রোন সক্ষমতা পুনর্গঠন করছে ইরান

২

বিরোধী দল না এলেও সংবিধান সংশোধন থেমে থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৩

অফিস কক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও ভাইরাল

৪

লালনের তিরোধান দিবসে কুষ্টিয়া-ঢাকাসহ বিভাগীয় পর্যায়ে নানা আয়োজন

৫

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

৬

নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা

৭

বিরোধী দল না এলেও সংবিধান সংশোধন করতে হবে: সালাহউদ্দিন

৮

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

৯

সচিবালয়ের ভবনে আগুন

১০

স্কুলে শাসনের জেরে রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

১১

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

১২

অধ্যাপক ইউনূসকে হয়রানির প্রতিবাদে সাবেক ১২ উপদেষ্টার বিবৃতি

১৩

হরমুজ প্রণালিতে জাহাজের ওপর হামলা ‘যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে’

১৪

বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

১৫

কাজীপুরে যমুনা ও ইছামতি নদীর চরে আগাম সবজি চাষ

১৬

কুমিল্লায় গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৭

আমিরাতে দক্ষ কর্মীদের কর্মসংস্থান বাড়াতে চায় বাংলাদেশ

১৮

দুর্যোগের পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ রাখা যাবে না: রাষ্ট্রপতি

১৯

জীবননগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

২০