২২ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা ছোঁড়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে উপজেলার বিরিশিরি গ্রামীণ ব্যাংক কার্যালয় লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা ছোঁড়া হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে আগুন ধরালেও ব্যাংক ভবনের কোনো ক্ষতি হয়নি।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, রাত সোয়া ১টার দিকে কে বা কারা ব্যাংক কার্যালয়ে দুটি পেট্রোল বোমা ছোঁড়ে। পুলিশের বরাতে, বিস্ফোরিত বোমাটি ব্যাংক ভবনের সামনের খোলা জায়গায় পড়ে। আগুন ধরে গেলে দায়িত্বে থাকা আনসার সদস্য ও ব্যাংকের কর্মীরা পানি ঢেলে আগুন নেভান। অন্যদিকে, পুলিশ অবিস্ফোরিত অবস্থায় একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে।

ওসি বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত করা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান

১

শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু শুকু

২

এজলাসে মোবাইল ও ফেইসবুক ব্যবহার না করতে বিচারকদের নির্দেশ প্রধান বিচারপতির

৩

নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

৪

তারানা হালিমেরর খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান

৫

ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন নিউইয়র্কের মেয়র মামদানি

৬

মার্কিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

৭

আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর

৮

শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

৯

শাহরুখের সঙ্গে তুলনাকে চাপ নয়, প্রশংসা মনে করেন আরিয়ান

১০

পাগলা মসজিদে এবার মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

১১

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

১২

শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া

১৩

সামান্থা রুথ প্রভু ও রাজ পুত্রসন্তানের মা-বাবা হলেন

১৪

বাংলাদেশ এবার ধসিয়ে দিল আফগানিস্তানকে

১৫

জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

১৬

পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

১৭

দেশের বাজারে ২ লাখের নিচে নামল স্বর্ণের ভরি

১৮

নতুন ঠিকানায় আমির খান: মাসে ভাড়া ৩৮ লাখ রুপি

১৯

সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা

২০