২২ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু শুকু

নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার অবনতি এবং অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা কমে যাওয়ায় তাকে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। তিনি গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন।

তার ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু জানান, শনিবার সকাল ৭টার দিকেও মাতিয়া বানু শুকু কেবিনে ছিলেন। অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যাওয়ায় তাকে আইসিইউতে নিতে হয়েছে। টিংকুর বরাতে জানা যায়, তার জ্ঞান এখনো আছে এবং শরীরে ক্যান্সার ছড়িয়েছে। তবে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

টিংকু আরও জানান, কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসা ব্যয় বেশি হওয়া এবং মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় তাকে রাজধানীর অন্য কোনো হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

এক বছরের বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে মাতিয়া বানু বাংলাদেশের ছোট পর্দা ও চলচ্চিত্রে কাজ করছেন। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এ ছাড়া ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান

১

শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু শুকু

২

এজলাসে মোবাইল ও ফেইসবুক ব্যবহার না করতে বিচারকদের নির্দেশ প্রধান বিচারপতির

৩

নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

৪

তারানা হালিমেরর খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান

৫

ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন নিউইয়র্কের মেয়র মামদানি

৬

মার্কিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

৭

আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর

৮

শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

৯

শাহরুখের সঙ্গে তুলনাকে চাপ নয়, প্রশংসা মনে করেন আরিয়ান

১০

পাগলা মসজিদে এবার মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

১১

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

১২

শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া

১৩

সামান্থা রুথ প্রভু ও রাজ পুত্রসন্তানের মা-বাবা হলেন

১৪

বাংলাদেশ এবার ধসিয়ে দিল আফগানিস্তানকে

১৫

জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

১৬

পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

১৭

দেশের বাজারে ২ লাখের নিচে নামল স্বর্ণের ভরি

১৮

নতুন ঠিকানায় আমির খান: মাসে ভাড়া ৩৮ লাখ রুপি

১৯

সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা

২০