
ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান অবরুদ্ধ রাজনৈতিক আন্দোলনের মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্থ ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। এ সময় ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা সোমবার রাতে মুক্তাগাছা, ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলা পরিদর্শণ করে আইনশৃঙ্খলাবাহিনীর টহল জোরদার করার পরিকল্পনা নিয়েছেন।
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক বিএনপি নেতা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে ক্ষতিগ্রস্থ ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদটি পরিদর্শন করেন। পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ, সহকারী কমিশানার (ভূমি) শাওলিন নাহার, ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বাদল, মীর কামরুজ্জামান আজাদ, জাকীর হোসেন খান বাপ্পি এবং পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল ফজল উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানের কার্যালয়ে পরিকল্পিতভাবে দাহ্য পর্দা ব্যবহার করে আগুন দেয়। আগুনে আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। এ ঘটনায় গত ১৯ নভেম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইছমাতারা বাদী হয়ে অজ্ঞাত অসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান জানিয়েছেন, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, আইনশৃঙ্খলাবাহিনীর টহল জোরদার করার লক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এসেছেন এবং দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্থ ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
মন্তব্য করুন