২৫ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল ও পদায়নের আদেশ দিয়েছে। মঙ্গলবার দুটি প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।

প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার আসফিকুজ্জামান আকতারকে কেএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট করা হয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর পদে) এ এইচ এম শাহাদাত হোসাইনকেও ঢাকার পুলিশ স্টাফ কলেজে পাঠানো হয়েছে। একই পদে থাকা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এই প্রজ্ঞাপনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ), এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশে এবং এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশে বদলি করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে ঢাকার পুলিশের বিশেষ শাখায় (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংলাপসহ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাত দফা দাবি

১

বদলির চূড়ান্ত আদেশ না পাওয়া পর্যন্ত অনশনের ঘোষণা

২

ব্যক্তিগত সহকারী হিসেবে এআই কতটা নিরাপদ?

৩

নারীদের পরিচয়পত্রে হোটেল ভাড়া, সিলেটে আটক বদির ছেলে-ভাই

৪

সৌদি আরবে ড্রোন হামলা, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত সামুদ্রিক মাইনের

৫

আগামী অর্থবছর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা সরকারের

৬

পুলিশের ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল

৭

কৃত্রিম বুদ্ধিমত্তা সংঘাতকে উস্কে দিতে পারে: জাতিসংঘ মহাসচিব

৮

সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

৯

দেশে স্বর্ণের দামে এবার বড় ধাক্কা

১০

১২ দিনের ব্যবধানে ফের তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

১১

গোপালগঞ্জে তান্ডবের ছক, এসআরবি কমান্ডার আটক

১২

বেগম খালেদা জিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম

১৩

চুয়াডাঙ্গায় মাছের ঘেরের পাহারাদারকে কুপিয়ে হত্যা

১৪

গ্রামীণ ব্যাংকে হামলা, কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের

১৫

কক্সবাজারে বাস চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

১৬

নরসিংদীতে দিনমজুরকে গুলি করে হত্যা

১৭

১০ মাস পর আবার বদলে গেল আফ্রিকা কাপের ফাইনালের ফল

১৮

ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবার

১৯

সাতক্ষীরার কালীগঞ্জে সেপ্টিট্যাংকে বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু

২০