২৫ নভেম্বর ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে ড্রোন হামলা, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত সামুদ্রিক মাইনের

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার মধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে দুটি ড্রোন শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার (২৫ নভেম্বর) ভোরে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু উল্লেখ করেননি।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সৌদি রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে একটি বহুতল ভবনে ড্রোন হামলায় ১১ জন আহত হন বলে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য উল্লেখ করা হয়েছে। ওই হামলার জন্য ইয়েমেনের হুতি গোষ্ঠীকে দায়ী করেছেন আল-মালিকি এবং এ ধরনের হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, গত বৃহস্পতিবারও ওই এলাকার একটি বহুতল ভবনের কয়েকটি তলা ও আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এক সপ্তাহের কম সময়ের মধ্যে রিয়াদের ওই এলাকায় এটি দ্বিতীয় হামলা।

আলাদা ঘটনায় হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে একটি জাহাজ সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। মঙ্গলবার এ তথ্য জানানো হয়। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি খাসাব বন্দরের উত্তরে হরমুজ প্রণালির দক্ষিণ অংশে অননুমোদিত নৌপথ দিয়ে যাওয়ার সময় মাইনে আটকে যায়। জাহাজের মালিক ও ক্যাপ্টেনদের উদ্দেশে আইআরজিসি নিরাপদ চলাচলের জন্য সামুদ্রিক নিরাপত্তাবিধি মেনে চলা, অনুমোদিত নৌপথ ব্যবহার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত এবং ইরানি বন্দরগুলোর ওপর ওয়াশিংটনের নৌ-অবরোধের প্রেক্ষাপটে অননুমোদিত নৌপথ ব্যবহার করা একাধিক তেলবাহী জাহাজও সামুদ্রিক মাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং আন্তর্জাতিক জ্বালানি তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচিত হয়।

এদিকে, ইয়েমেনের হোদেইদা বন্দরের আশপাশের এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার ভোরে নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে এ সতর্কতা দেওয়া হয়। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক্সে যৌথ বাহিনীর কমান্ডের পক্ষ থেকে ওই সতর্কবার্তা প্রকাশ করেন এবং সঙ্গে একটি মানচিত্র যুক্ত করেন, যেখানে লাল রং দিয়ে বেসামরিকদের সরে যাওয়ার এলাকা চিহ্নিত করা হয়েছে। আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, রিয়াদে ড্রোন হামলার পর হোদেইদা বন্দর এলাকায় এ সতর্কতা জারি করা হয়। ওই হামলার জন্য হুতি গোষ্ঠীকে দায়ী করে আল-মালিকি অভিযোগ করেছেন, গোষ্ঠীটি ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। তিনি কঠোর জবাবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ইয়েমেনের সরকারকে সমর্থন দিয়ে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে হুতিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংলাপসহ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাত দফা দাবি

১

বদলির চূড়ান্ত আদেশ না পাওয়া পর্যন্ত অনশনের ঘোষণা

২

ব্যক্তিগত সহকারী হিসেবে এআই কতটা নিরাপদ?

৩

নারীদের পরিচয়পত্রে হোটেল ভাড়া, সিলেটে আটক বদির ছেলে-ভাই

৪

সৌদি আরবে ড্রোন হামলা, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত সামুদ্রিক মাইনের

৫

আগামী অর্থবছর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা সরকারের

৬

পুলিশের ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল

৭

কৃত্রিম বুদ্ধিমত্তা সংঘাতকে উস্কে দিতে পারে: জাতিসংঘ মহাসচিব

৮

সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

৯

দেশে স্বর্ণের দামে এবার বড় ধাক্কা

১০

১২ দিনের ব্যবধানে ফের তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

১১

গোপালগঞ্জে তান্ডবের ছক, এসআরবি কমান্ডার আটক

১২

বেগম খালেদা জিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম

১৩

চুয়াডাঙ্গায় মাছের ঘেরের পাহারাদারকে কুপিয়ে হত্যা

১৪

গ্রামীণ ব্যাংকে হামলা, কার্যক্রম নিষিদ্ধ আ’ লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের

১৫

কক্সবাজারে বাস চাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

১৬

নরসিংদীতে দিনমজুরকে গুলি করে হত্যা

১৭

১০ মাস পর আবার বদলে গেল আফ্রিকা কাপের ফাইনালের ফল

১৮

ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল বাবার

১৯

সাতক্ষীরার কালীগঞ্জে সেপ্টিট্যাংকে বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু

২০