১৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনে দ. এশিয়ার ৪ কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে: জাতিসংঘ

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রধান অ্যামি পোপ জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষের জীবিকা হুমকির মুখে পড়ছে এবং অনেকে বাধ্যতামূলকভাবে বাসস্থান ত্যাগ করতে বাধ্য হচ্ছেন। নয়াদিল্লি সফরের সময় এএফপিকে দেওয়া এক বক্তব্যে শুক্রবার (১৬ অক্টোবর) তিনি এই তথ্য জানান।

আইওএম মহাপরিচালকের মতে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা ও খরা ঘরবাড়ি এবং কৃষিজমিকে হুমকির মুখে ফেলছে। খাদ্য উৎপাদন ও গবাদিপশুকে খাওয়াতে সমস্যা হলে মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা বাড়ে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রযুক্তি ও সরকারি উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব।

সংস্থার হিসাব অনুযায়ী, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ২০৫০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার ৪ কোটি ৫ লাখ পর্যন্ত মানুষ বাস্তুচ্যুত হতে পারেন। গত ২৬ আগস্ট নেপালে পাহাড় ও হিমবাহ ধসের ফলে সৃষ্ট প্রাণঘাতী বন্যার উদাহরণ দিয়ে পোপ জানান, আইওএম সেখানে মানবিক সহায়তা পাঠিয়েছে।

তিনি আরও বলেন, তাপপ্রবাহ থেকে বাঁচতে এবং জীবিকা অর্জনের জন্য গ্রামাঞ্চল ছেড়ে শহরে চলে আসার প্রবণতা ভারতের মতো দেশগুলোতে বেড়ে চলেছে। অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ এশিয়ায় জলবায়ু ঝুঁকি বেশি তীব্র, কারণ এখানে জনসংখ্যা প্রচুর এবং সম্পদ সীমিত।

অ্যামি পোপ মন্তব্য করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মানুষকে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় অর্থায়ন এখনো অপর্যাপ্ত। তার কথায়, মানবিক বিপর্যয়ের ফলে ক্ষয়ক্ষতি শত শত কোটি ডলারে পৌঁছাতে পারে, তবে তার তুলনায় কম বিনিয়োগে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো যায়।

বৈধ অভিবাসনকে এ সমস্যার একটি কার্যকর সমাধান হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, আন্তর্জাতিক অভিবাসনের মাধ্যমে মানুষ জীবিকা অর্জনের সুযোগ পেতে পারেন এবং বিদেশের শ্রমবাজারের কর্মী ঘাটতি পূরণেও এতে ভূমিকা রাখা যায়। তবে তিনি সতর্ক করে বলেন, শ্রমিকের চাহিদা বাড়ার সাথে সাথে নিরাপদ ও বৈধ কর্মসংস্থানের পথ নিশ্চিত করতে হবে। অন্যথায় অভিবাসনপ্রত্যাশীরা চাকরির ভুয়া প্রস্তাব ও মানব পাচারকারীদের শোষণের শিকার হতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধীদের ‘সর্বোচ্চ সহযোগিতার’ আশ্বাস প্রধানমন্ত্রীর

১

ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, আসছে অনলাইন পোর্টাল

২

বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

৩

অন্তরঙ্গ দৃশ্যে আর আগ্রহী নন আমান্ডা সেফ্রিড

৪

‘সামাজিক প্রতিরোধ’ করতে সতর্কতার জন্য অস্ত্র দেখিয়েছি: ইশরাক

৫

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

কলকাতায় পূজামণ্ডপ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা: ১৭ জনের মৃত্যু, আহত ২০

৭

কক্সবাজারে রিসোর্টে আগুন: তৌসিফের হৃদয়ভাঙা পোস্ট

৮

ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই মনসুর আব্বাস

৯

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

১০

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার

১১

মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল ইন্টার মায়ামি

১২

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বদলাচ্ছে পররাষ্ট্রনীতি: শামা ওবায়েদ

১৩

সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত

১৪

সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

১৫

গণতন্ত্র কোনো সমাপ্ত আবিষ্কার নয়

১৬

টুপটুপ রিসোর্টে আগুন: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

১৭

বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক

১৮

বাংলাদেশি অভিবাসী ঠেকাতে কঠোর গ্রিস ও ইইউ

১৯

ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

২০