১৮ অক্টোবর ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধীদের ‘সর্বোচ্চ সহযোগিতার’ আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে প্রতিবন্ধীদের ‘সর্বোচ্চ সহযোগিতার’ আশ্বাস দেন। শনিবার (১৭ অক্টোবর) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি জানান, বর্তমান সরকার সবসময় প্রতিবন্ধীদের পাশে থাকবে।

সভায় প্রধানমন্ত্রী বলেন, এই সমাজ ও দেশের মানুষের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। তিনি বলেন, আজ যেসব প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধি উপস্থিত আছেন, তাদের প্রতি সমাজ ও সরকারের দায়িত্ব রয়েছে। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের কষ্ট ও প্রতিবন্ধকতা বুঝতে পারি, এবং সরকার যথাসম্ভব সহায়তা করার চেষ্টা করবে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সভায় প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলালের সঞ্চালনায় ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধি বক্তব্য রাখেন। তাদের উঠে ওঠা বিভিন্ন দাবি ও সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছ প্রতিবন্ধীদের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, রাজনৈতিক অংশগ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও আদালতে ইশারা ভাষার দোভাষী নিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী আদালত ও হাসপাতালে ইশারা ভাষার দোভাষী নিয়োগের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

প্রতিবন্ধীদের জন্য সহজলভ্য ও প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন নিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রী বড় শহরগুলোতে এ ধরনের পরিবহন ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথা জানান। শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবিতে তিনি কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে মো. মহসিন নামে একজন প্রতিবন্ধী ক্রীড়ািদ প্রধানমন্ত্রীর জন্য একটি ক্যাপ উপহার এনে দেন। প্রধানমন্ত্রী মঞ্চ থেকে নেমে সেটি গ্রহণ করেন। বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে তার দলকে সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।

সভায় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধীদের ‘সর্বোচ্চ সহযোগিতার’ আশ্বাস প্রধানমন্ত্রীর

১

ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, আসছে অনলাইন পোর্টাল

২

বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

৩

অন্তরঙ্গ দৃশ্যে আর আগ্রহী নন আমান্ডা সেফ্রিড

৪

‘সামাজিক প্রতিরোধ’ করতে সতর্কতার জন্য অস্ত্র দেখিয়েছি: ইশরাক

৫

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

কলকাতায় পূজামণ্ডপ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা: ১৭ জনের মৃত্যু, আহত ২০

৭

কক্সবাজারে রিসোর্টে আগুন: তৌসিফের হৃদয়ভাঙা পোস্ট

৮

ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই মনসুর আব্বাস

৯

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

১০

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার

১১

মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল ইন্টার মায়ামি

১২

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বদলাচ্ছে পররাষ্ট্রনীতি: শামা ওবায়েদ

১৩

সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত

১৪

সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

১৫

গণতন্ত্র কোনো সমাপ্ত আবিষ্কার নয়

১৬

টুপটুপ রিসোর্টে আগুন: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

১৭

বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক

১৮

বাংলাদেশি অভিবাসী ঠেকাতে কঠোর গ্রিস ও ইইউ

১৯

ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

২০