২৪ অক্টোবর ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়

মধ্য বঙ্গোপসাগরে ঘন হচ্ছে একটি লঘুচাপ, যা ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এ প্রক্রিয়ায় নিম্নচাপ ও গভীর নিম্নচাপের ধাপ পেরিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে প্রাথমিক পূর্বাভাস।

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। বাংলাদেশে সরাসরি আঘাতের সম্ভাবনা অপাতত কম, তবে এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে।

শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বিডব্লিউওটির পৃথক বিজ্ঞপ্তির মধ্যে এসব তথ্য জানা গেছে। বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এরপর ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ এবং ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

সংস্থাটির প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি আগামী ২৭ অক্টোবর সন্ধ্যা থেকে ২৮ অক্টোবর সকালের মধ্যে ভারতের পূর্ব উপকূল অতিক্রম করতে পারে। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ, শক্তি ও আঘাত হানার সময় এখনো নিশ্চিত নয়; আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী এসব পূর্বাভাস পরিবর্তিত হতে পারে।

সম্ভাব্য ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত না হানলেও এর পরোক্ষ প্রভাবে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৭-২৮ অক্টোবর থেকে নভেম্বরের প্রথম দুই দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী বৃষ্টিপাত সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি এবং কোথাও কোথাও অতিভারি বৃষ্টিপাত হতে পারে; টানা বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে। বিশেষ করে গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো প্রতিকূল আবহাওয়ার মুখে পডতে পারে। এ পরিস্থিতিতে সমুদ্রে চলাচলকারী নৌযানদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী সতর্কবার্তা ও নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্ভাব্য ভারি বৃষ্টিপাতের কারণে কৃষি খাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে মাঠে পাকা ধান থাকলে টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি হতে পারে। এ কারণে যেসব কৃষকের জমিতে ধান পেকে গেছে, তাঁদের আগামী ২৬ অক্টোবরের মধ্যে ধান কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিডব্লিউওটি। একই সঙ্গে শীতকালীন সবজি চাষ ও নতুন বীজতলা তৈরির পরিকল্পনা আপাতত স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে; ভারি বৃষ্টির সম্ভাবনা কেটে গেলে এসব কৃষিকাজ তুলনামূলক নিরাপদ হবে।

আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, বঙ্গোপসাগরের বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন। কারণ লঘুচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রক্রিয়ায় এর গতিপথ ও তীব্রতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। তাই সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় এলাকার বাসিন্দা, জেলে ও কৃষকদের সর্বশেষ আবহাওয়া পূর্বাভাসের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐশ্বরিয়াকে স্পর্শ করায় সালমানের ওপর রেগেছিলেন বানসালি

১

পেলের জন্মদিনে জানুন তার অধরা ৭ রেকর্ড

২

এক ফ্রেমে পরীমণি-বুবলী, কী ভাবছেন চয়নিকা?

৩

ফুটবলের সেরার ‘মুকুট’ তবে কি কেইনের মাথায় উঠছে

৪

ভক্তদের মনে প্রশ্ন জায়েদ খানের নতুন রূপ দেখে

৫

নেইমারকে নিয়ে সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

৬

পঞ্চমবারের মতো শাহজালাল (রহ.)মাজারের দানবাক্স খোলা হচ্ছে আজ

৭

জামায়াত জোটে কতদিন থাকবে খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন

৮

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়

৯

প্রাইভেটকার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা: শেরপুরে পুলিশ সদস্য নিহত

১০

রমনায় পুলিশ কর্মকর্তার কার্যালয়ের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ

১১

পুলিশের জন্য এবার দুই মেগা প্রকল্পের প্রস্তাব, সম্পূর্ণ ব্যয় সরকারের

১২

যশোরের নতুনহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহত ৫

১৩

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

১৪

রিয়াদের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি আরব

১৫

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

১৬

এনসিপির কমিটিতে ‘ছাগলচোর ও ল্যাপটপ চোর’: রাশেদ খাঁন

১৭

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে ‘সমঝোতা’ করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ ইসলাম

১৮

ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা

১৯

কক্সবাজারে হোটেলে আগুন, পর্যটকের মধ্যে আতঙ্ক

২০