২৪ অক্টোবর ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিয়াদের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি আরব

সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানী রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে রিয়াদ লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে। জোটের মুখপাত্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শনিবার (২৪ অক্টোবর) একটি বার্তায় এই তথ্য প্রকাশ করা হয়।

ক্ষেপণাস্ত্র হামলার আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স বিভাগ রিয়াদ, নাজরান এবং ওয়াদি আল-দাওয়াসি এলাকায় জরুরি সতর্কবার্তা জারি করে। ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে বাসিন্দাদের সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করা হয়। তবে কিছু সময় পর সার্বিক ঝুঁকি কমে আসায় সকল এলাকা থেকে সতর্কবার্তা প্রত্যাহার করে নেওয়া হয়।

এর আগে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে হুতিদের পাঠানো একটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে বলে সামরিক জোটটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

সৌদি সিভিল ডিফেন্স বিভাগ এক্স-এ পৃথক বার্তায় সর্বসাধারণকে নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানিয়েছে। এছাড়াও আক্রান্ত বা ঝুঁকিপূর্ণ স্থানে জনসমাগম না করা এবং কোনো ভিডিও বা ছবি তোলা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চমবারের মতো শাহজালাল (রহ.)মাজারের দানবাক্স খোলা হচ্ছে আজ

১

জামায়াত জোটে কতদিন থাকবে খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন

২

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়

৩

প্রাইভেটকার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা: শেরপুরে পুলিশ সদস্য নিহত

৪

রমনায় পুলিশ কর্মকর্তার কার্যালয়ের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ

৫

পুলিশের জন্য এবার দুই মেগা প্রকল্পের প্রস্তাব, সম্পূর্ণ ব্যয় সরকারের

৬

যশোরের নতুনহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহত ৫

৭

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

৮

রিয়াদের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি আরব

৯

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

১০

এনসিপির কমিটিতে ‘ছাগলচোর ও ল্যাপটপ চোর’: রাশেদ খাঁন

১১

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে ‘সমঝোতা’ করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ ইসলাম

১২

ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা

১৩

কক্সবাজারে হোটেলে আগুন, পর্যটকের মধ্যে আতঙ্ক

১৪

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

১৫

ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

১৬

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগাম ধান কাটার পরামর্শ

১৭

এবার ডিজিটাল ভূমিসেবার সার্ভার বন্ধ

১৮

তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

১৯

নাটোরে ৩০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

২০