২৪ অক্টোবর ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

লিওনেল মেসি স্পেনের সবচেয়ে সম্মানজনক ক্রীড়া পুরস্কার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ পেয়েছেন। এই পুরস্কার প্রদান করা হয়েছে তাঁর উজ্জ্বল ক্যারিয়ার এবং বঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়ানোর সামাজিক কাজের স্বীকৃতি হিসাবে।

আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের বয়স এখন ৩৯ বছর। জুন মাসে তাকে এই পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছিল। বিচারকমণ্ডলী তখন তাকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসাবে প্রশংসা করেন। তার সামাজিক কাজের প্রশংসা ও জানা হয়েছে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে স্পেনের উত্তরের আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে। মেসি যখন মঞ্চে এসেছেন, তখন বাজছিল ব্যাগপাইপ আর ঢোল। আর্জেন্টিনার জার্সি পরা কয়েজন সমর্থক তাঁকে দেখে উল্লাস করেন। তারা মেসির নাম ধরে স্লোগান দিয়েছেন।

পুরস্কার উপস্থাপন করেন রাজকন্যা লিওন। তিনি স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী। মেসির হাতে তিনি একটি পার্চমেন্ট স্ক্রল তুলে দিয়েছেন। মেসির ‘অনন্য ক্যারিয়ারের’ প্রশংসা করে লিওন বলেছেন, ‘তিনি অসাধারণকে প্রতিদিনের ঘটনা বানিয়ে ফেলেছেন। খেলাটাকে পড়ে এবং সেকেন্ডের ভগ্গে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিয়ে তিনি এটা করেছেন। আর সব সময় নিজের অহংকারের ওপরে রেখেছেন দলীয় চেতনাকে।’

মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তিনি আটবার ব্যালন ডি’অর জিতেছেন। জিতেছেন একটি বিশ্বকাপ। ক্লাব পর্যায়েও তার ট্রফি কয়েক ডজন। বার্সেলোনায় তিনি কাটিয়েছেন ২১ বছর। জিতেছেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগও।

২০২১ সালে বার্সা ছেড়ে তিনি যান ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেমে। সেখানে দুই বছর থাকেন। এখন খেলছেন এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামিতে। আর্জেন্টিনার হিসাবে তিনি সবচেয়ে বেশি গোল, সবচেয়ে বেশি অ্যাসিস্ট ও সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। এ মাসের শুরুতে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন। বেনিনের বিপক্ষে ম্যাচটিতে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন।

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার শুরু হয়েছে ১৯৮১ সালে। স্প্যানিশ ভাষাভাষী বিশ্বে এটিই সবচেয়ে মর্যাদাবান পুরস্কার। একে অনেক সময় স্প্যানিশ নোবেল পুরস্কার হিসেবেও আখ্যা দেওয়া হয়। এই পুরস্কারের সঙ্গে থাকে ৫০ হাজার ইউরোর (প্রায় ৭০ লাখ টাকা) পুরস্কার অর্থ। শিল্প, বিজ্ঞান ও ক্রীড়া, তিন ক্ষেত্রেই প্রতি বছর এটি দেওয়া হয়। মানুষের সহাবস্থান, সংহতি ও বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর চেষ্টাকে সম্মান জানানোই এর উদ্দেশ্য।

শুক্রবার আরও কয়েকজন পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে আছেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, যুক্তরাষ্ট্রের পথিকৃৎ নভোচারী ক্রিস্টিনা কোচ ও পাঙ্ক তারকা প্যাটি স্মিথ। ক্রীড়া বিভাগে আগে পুরস্কার পেয়েছেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল। পেয়েছেন ম্যারাথনের রেকর্ডধারী এলিউদ কিপচোগে ও যুক্তরাষ্ট্রের স্কিয়ার লিন্ডসে ভন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের

১

ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

২

টঙ্গীতে মাদ্রাসাছাত্রীর জবানবন্দি, কারাগারে উপাধ্যক্ষ

৩

তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

৪

যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা

৫

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের

৬

সাজেক সড়কের অবরোধ নিরসনে আলোচনায় বসছে প্রশাসন

৭

এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

৮

লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

৯

বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ প্রভাব ফেলেছে এল নিনো

১০

সিলেটের শাহজালাল (রহ.) মাজারের দান বাক্সে মিলল পৌনে ৮৯ লাখ টাকা

১১

ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক

১২

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

১৩

মিষ্টির শূন্য আসনে মনোনয়ন জমা শেষ ২৬ অক্টোবর

১৪

বৃষ্টি হবে কবে, জানাল আবহাওয়া অফিস

১৫

এনসিপিতে সামান্তার পদাবনতি, নেপথ্যে কী?

১৬

তারেক রহমান ও শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই: নাহিদ ইসলাম

১৭

১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার

১৮

মাদ্রাসা শিক্ষককে চড় মারা এবার সেই রুমিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান

১৯

বুড়িচংয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ৫

২০