২৭ অক্টোবর ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর সপ্তম মেয়াদ নাকি ক্ষমতার পালাবদল? ভাগ্যপরীক্ষা আজ

ইসরায়েলে নেসেট নির্বাচন আজ, নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত

গাজায় চলমান যুদ্ধ, লাখো ফিলিস্তিনির বাস্তুচ্যুতি এবং নিজের বিরুদ্ধে দুর্নীতির বিচারপ্রক্রিয়ার মধ্যেই মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে ইসরায়েলের নেতৃত্ব বদলালেও ফিলিস্তিনিদের ভাগ্যে বড় কোনো পরিবর্তন আসবে না, সাধারণ ফিলিস্তিনিরা এমন আশা করছেন না।

প্রায় ৭৩ লাখ ভোটার নেসেটের ১২০টি আসনের জন্য ভোট দান করছেন। সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসন পাওয়া প্রয়োজন। নিয়ম অনুযায়ী, ভোটাররা সরাসরি প্রধানমন্ত্রীকে নয়, রাজনৈতিক দলগুলোকে ভোট দেন এবং নেসেটে জায়গা পেতে একটি দলকে ন্যূনতম ৩ দশমিক ২৫ শতাংশ ভোট পেতে হয়।

নেতানিয়াহু লিকুদ দল ও কট্টর ডানপন্থী-ধর্মীয় দলগুলোর (জিউইশ পাওয়ার, রিলিজিয়াস জায়োনিজম, শাস প্রভৃতি) শিবিরের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে ইয়াশার, টুগেদার, ইসরায়েল বেইটেনু ও ডেমোক্র্যাটসের শিবিরে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদের নাম সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ জরিপ অনুযায়ী, কোনো শিবিরের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম। জরিপে নেতানিয়াহুর শিবির ৫৩টি এবং বিরোধী শিবির ৫২টি আসন পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। এ অবস্থায় সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নির্ণায়ক বা ‘কিংমেকার’ ভূমিকা রাখতে পারে। তবে বিরোধী নেতারা আরব দলগুলোর সাথে জোটের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, যার ফলে সরকার গঠনে অচলাবস্থা তৈরি হতে পারে। সমঝোতা না হলে আবারও নির্বাচন হতে পারে, আর ততদিন নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে থেকে যেতে পারেন।

২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর এটি প্রথম নেসেট নির্বাচন। নিরাপত্তাব্যর্থতা, সামরিক সেবা থেকে কট্টর ধর্মীয় শিক্ষার্থীদের অব্যাহতি এবং রাষ্ট্র ও ধর্মের সম্পর্কের মতো বিষয়গুলো ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিতর্কের জন্ম দিয়েছে। গাজার এক বাস্তুচ্যুত বাসিন্দা আল-জাজিরাকে বলেছেন, নেতানিয়াহু হারলেও ইসরায়েলের নীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না, তবে তারপরও তিনি নেতানিয়াহুর পতন চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝরাতে ভোটের মোড়: ৫১-৫১ আসনে আটকে ইসরায়েলের ভাগ্য!

১

আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় চান প্রধানমন্ত্রী

৩

চাকরির ফাঁদে রাশিয়ার রণাঙ্গনে বাংলাদেশিরা!

৪

বিনিয়োগ বাড়াতে জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৫

শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

৬

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডব: বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস

৭

চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট

৮

লিওনেল মেসি ব্যালন ডি’অরে নতুন বিশ্বরেকর্ড গড়লেন

৯

ইমরান হাশমির নাম এলো মুম্বাইয়ে গুলিবর্ষণ তদন্তে

১০

সানিয়া মির্জা নতুন ভূমিকায় লড়ছেন নির্বাচনে

১১

স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশে সহযোগিতা বাড়াতে হবে: ডা.জুবাইদা

১২

ভোলায় নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা সভা

১৩

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

১৪

ফলপ্রসূ বৈঠক হয়েছে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে: তারেক রহমান

১৫

হাতিরঝিলে দুর্গন্ধের উৎস কারওয়ান বাজার-কাঁঠালবাগানের বর্জ্য: রাজউক চেয়ারম্যান

১৬

বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি শেয়ার জয়ের, নেটিজেনদের রসিকতা ‘জমি নিশ্চিত’

১৭

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় তাকাইচি, উন্নয়নে পাশে থাকার আশ্বাস

১৮

পিএসজি মরিয়া চেলসির ব্রাজিলিয়ান বিস্ময় বালককে পেতে

১৯

‘ভালোবাসার মায়া’ নিয়ে এলেন নাজনীন হাসান খান

২০