১ নভেম্বর ২০২৬, ৫:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের ৭ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের সাত কর্মকর্তার বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। একইসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজের একটি আগের বদলি আদেশ বাতিল করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

এক প্রজ্ঞাপনে বলা হয়, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইমরোজকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

এ ছাড়া এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়। লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। এসআরবি’র সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকার সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।

অন্য একটি প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খালেদ ইবনে মালেককে পুলিশ স্টাফ কলেজ, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায ১০ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্তি (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

এদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সের আরেক আদেশে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজকে টাঙ্গাইল থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলির যে আদেশটি ২৮ সেপ্টেম্বর জারি করা হয়েছিল, তার বাতিল করা হয়। ২৮ সেপ্টেম্বর জারি করা ওই বদলি আদেশটি শুক্রবারের আদেশে বাতিল করা হয়। আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে বলা হয়, কাজী শাহনেওয়াজের কেএমপি খুলনায় বদলির আদেশ বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

১

২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি থাকছে

২

কোনাবাড়ী মেট্রো স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।

৩

ডেমোক্র্যাটদের নির্বাচনী জয়ে কি থামবে ইরান যুদ্ধ, চাপে পড়বেন ট্রাম্প?

৪

‘করব কাজ, গড়ব দেশ’ স্লোগানকে হাদিস বলায় দায়িত্ব হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক

৫

পাবনায় আওয়ামী লীগ সদস্যসহ পৃথক অভিযানে গ্রেপ্তার ৫

৬

একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

৭

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

৮

মাটিরাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে অংশ নিল তিন শতাধিক শিক্ষার্থী

৯

বেগমপাড়া’য় প্রিন্সেস ডায়না সুমাইয়া নদী

১০

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪৭ জন আটক

১১

হোটেলে কাজ করেও জিপিএ-৫ পেলেন বিশাল, স্বপ্ন চিকিৎসক হওয়ার

১২

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

১৩

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৪০২ রোগী

১৪

তাহসিফ হত্যার রহস্য ঘিরে নতুন প্রশ্ন, ফের ৩ দিনের রিমান্ডে দিশা

১৫

যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ যাত্রী নিহত

১৬

সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

১৭

পাবনায় অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহারে দুই ট্রাকচালককে জরিমানা

১৮

চাঁদপুরে ১০০ মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা

১৯

জাহানারার অভিযোগে তদন্তে সত্যতা, তবু প্রকাশ হবে না ৭০ পৃষ্ঠার রিপোর্ট

২০