৩ নভেম্বর ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন

মন্ত্রিসভা আগামী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে। অনুমোদিত তালিকায় ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে। সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত থাকায় মোট ছুটির সংখ্যা কার্যত ২২ দিন হবে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের বিবরণ তুলে ধরে।

তিনি জানান, ২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় ১৫ দিন সাধারণ ছুটি রাখা হয়েছে। জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে এই ছুটির দিনগুলো নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৪টি সাপ্তাহিক ছুটির দিন রয়েছে (দুটি শুক্রবার ও দুটি শনিবার)।

বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে আরো ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়া হয়েছে। এই ১৪ দিনের মধ্যে তিনটি সাপ্তাহিক ছুটির দিন অন্তর্ভুক্ত (একটি শুক্রবার ও দুটি শনিবার)।

নাসিমুল গনি আরও জানিয়েছেন, ধর্মীয় উৎসব উপলক্ষে কর্মচারীরা বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। পাশাপাশি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীরা তাদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা এই ধরণের উৎসব উদযাপনের জন্য দুদিন ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

১

২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি থাকছে

২

কোনাবাড়ী মেট্রো স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।

৩

ডেমোক্র্যাটদের নির্বাচনী জয়ে কি থামবে ইরান যুদ্ধ, চাপে পড়বেন ট্রাম্প?

৪

‘করব কাজ, গড়ব দেশ’ স্লোগানকে হাদিস বলায় দায়িত্ব হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক

৫

পাবনায় আওয়ামী লীগ সদস্যসহ পৃথক অভিযানে গ্রেপ্তার ৫

৬

একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

৭

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

৮

মাটিরাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে অংশ নিল তিন শতাধিক শিক্ষার্থী

৯

বেগমপাড়া’য় প্রিন্সেস ডায়না সুমাইয়া নদী

১০

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪৭ জন আটক

১১

হোটেলে কাজ করেও জিপিএ-৫ পেলেন বিশাল, স্বপ্ন চিকিৎসক হওয়ার

১২

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

১৩

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৪০২ রোগী

১৪

তাহসিফ হত্যার রহস্য ঘিরে নতুন প্রশ্ন, ফের ৩ দিনের রিমান্ডে দিশা

১৫

যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ যাত্রী নিহত

১৬

সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

১৭

পাবনায় অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহারে দুই ট্রাকচালককে জরিমানা

১৮

চাঁদপুরে ১০০ মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা

১৯

জাহানারার অভিযোগে তদন্তে সত্যতা, তবু প্রকাশ হবে না ৭০ পৃষ্ঠার রিপোর্ট

২০