admin
১২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুরান ঢাকায় আগুন ছড়াল আরেক ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়, যা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজে ফায়ার ফাইটারদের বেগ পেতে হচ্ছে।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর পৌঁছায়। সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মনজুর খান প্লাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পর প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একপর্যায়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও ভবনটিতে প্রচুর ধোঁয়া ছিল। পরে আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজে ফায়ার ফাইটারদের বেগ পেতে হচ্ছে বলে তিনি জানান।

আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম

১

ফেরদৌস ওয়াহিদ পান্থ আফজালের আড্ডায়

২

বৈভবকে নিয়ে এবার বিস্ফোরক তথ্য ফাঁস, যা গম্ভীরের অপছন্দ

৩

প্রান্তর-নুসরাত সানজিদ খানের ‘এভাবেও প্রেম আসে’ নাটকে

৪

পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে

৫

কারিশমা ভেঙে পড়েছিলেন সালমানের কথা বিশ্বাস করে

৬

আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা মেসি যুগের পরবর্তী দুই ম্যাচে

৭

ককটেল বিস্ফোরণ এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে

৮

বিওএ ছাড়লেন লিটি ও বাকী: পদত্যাগ চলছেই

৯

রিয়াদ বিমানবন্দরে ২০ বার হুতিদের হামলা, নিহত ১৭

১০

ইসির ৩১ কর্মকর্তার উচ্চতর গ্রেড দিয়ে প্রজ্ঞাপন জারি

১১

সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

১২

প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

১৩

পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

১৪

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

১৫

৬ লাখ টাকার জাল নোটসহ ৪ জন গ্রেপ্তার

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

১৭

একদিনে ৩ বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত

১৯

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

২০