sbtv 24
৪ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোনাবাড়ী মেট্রো স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক, কোনাবাড়ী (গাজীপুর):

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটানোর লক্ষ্যে গাজীপুরের কোনাবাড়ী মেট্রো স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বিজ্ঞান মেলা (সায়েন্স ফেয়ার)। এতে বিভিন্ন শ্রেণির প্রায় ৫০ জন শিক্ষার্থী ১১টি পৃথক গ্রুপে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের নিজস্ব চিন্তা, মেধা ও সৃজনশীলতার সমন্বয়ে তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন ও উপস্থাপন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি জনাব মোঃ আখতার-উজ-জামান। পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার মোঃ তারিকুল ইসলাম রিপন, জনাব মোঃ কাজী নজরুল ইসলাম, জনাব মোঃ সাইফুল ইসলাম ইমরান, জনাব মোঃ এমদাদুল ইসলাম রানা এবং জনাব মোঃ আবদুল্লাহ আল মাহমুদ (মাকছুদ)।

বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা ১১টি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক বিষয়ে প্রকল্প তৈরি করে। প্রদর্শনীতে নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট গ্রিন ভিলেজ, পরিবেশবান্ধব প্রযুক্তি, সৌরজগৎ, আগ্নেয়গিরি, আধুনিক নগরব্যবস্থা ও ভবিষ্যৎ প্রযুক্তিসহ নানা বিষয় তুলে ধরে শিক্ষার্থীরা। তাদের তৈরি বিভিন্ন মডেল ও প্রকল্প দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

প্রতিটি গ্রুপের শিক্ষার্থীরা তাদের প্রকল্পের কার্যপদ্ধতি, বৈজ্ঞানিক ভিত্তি, বাস্তব প্রয়োগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করে। শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগ ও আত্মবিশ্বাসী উপস্থাপনা উপস্থিত অতিথিদের প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক মূল্যায়নের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী গ্রুপ নির্বাচন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকেও পুরস্কার প্রদান করা হয়, যাতে তারা ভবিষ্যতে আরও উৎসাহ ও উদ্দীপনা নিয়ে বিজ্ঞানচর্চায় এগিয়ে যেতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত পরিচালনা পরিষদের সদস্যরা শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের উপস্থাপনা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, পরিশ্রম ও মেধার প্রশংসা করা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে হাতে-কলমে বিজ্ঞানচর্চা শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জন, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু উদ্ভাবনের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।

কোনাবাড়ী মেট্রো স্কুল অ্যান্ড কলেজের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী মানসিকতা বিকাশে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর ৭ নভেম্বর উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১

উড়োজাহাজের জ্বালানির দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়ল

২

ইউরোপজুড়ে একাধিক ফ্লাইটে আবার বোমা হামলার হুমকি

৩

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

৪

চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

নড়াইলে দুই দিনব্যাপী নারী নৌকা বাইচ ও সাংস্কৃতিক উৎসব

৬

ক্ষুধার্ত মানুষের থালা এবং একটি অভিযোগপত্র

৭

৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ

৮

অপরাধীদের অভয়ারণ্য খুলনা, ২৫ মাসে ২২৫ খুন

৯

জাতীয় এসএমই নারী-উদ্যোক্তা সামিট-২০২৬

১০

যুবসমাজকে সঠিক পথে রাখার সেরা মাধ্যম খেলাধুলা —- রানা বিশ্বাস

১১

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

১২

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের শোভাযাত্রা

১৩

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

১৪

মিথ্যা কসম করলে যে ভয়াবহ ক্ষতি হয়

১৫

নেতানিয়াহুর জন্য ধাক্কা, প্রধানমন্ত্রী পদে সুপারিশ করল না মিত্র দল

১৬

চুয়াডাঙ্গায় বালিকা বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ছাত্রীদের জড়িত থাকার অভিযোগ

১৭

খাগড়াছড়ির দুর্গম সীমান্তে সাপের কামড়ে আক্রান্ত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে উদ্ধার

১৮

গুরুদাসপুরে লিচু বাগানে মিলল ভ্যান চালকের মরদেহ

১৯

যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা

২০