
চুয়াডাঙ্গা জেলা শহরে বৃহস্পতিবার সন্ধ্যা নিষিদ্ধ সংগঠনের কাল্পনিক কর্মকাণ্ড ও অপতৎপরতার প্রতিবাদে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি সমাবেশে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জাসাসের জেলা সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম সমাবেশটি সঞ্চালনা করেন।
বক্তারা সমাবেশে দাবি জানান, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের বিশৃঙ্খলা, কর্মকাণ্ড ও অপতৎপরতা চুয়াডাঙ্গার মাটিতে বরদাস্ত করা হবে না। দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। বক্তারা আরও বলেন, শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ও সজাগ থাকতে হবে।
সমাবেশের পর শহরের সাহিত্য পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেছে। কর্মসূচিতে জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক দলের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম. এ. তালহা, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাবেক যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সাইমুজ্জামান মিশা, ইকবাল হোসেনসহ সদর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, পৌর ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন