৬ নভেম্বর ২০২৬, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের পরিকল্পনা নেওয়ার ধারণা ফিরে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ নেওয়ার পর বাহিনী অনেক বেশি তৈরি হয়ে গেছে বলে জানা গেছে। সংবাদ অনুযায়ী, এই সম্ভাব্য অভিযান শুরুর আগে বড় ধরনের হামলা শুরু করতে প্রস্তুত রয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই অভিযান স্বল্পমেয়াদি হতে পারে, তবে এর তীব্রতা অনেক বেশি বলে তথ্য ছিল।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। পেন্টাগনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা ও সামরিক নেতাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়ে হামলার প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ১২টির বেশি জাহাজে হাজার হাজার মার্কিন বিমান ও নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই হামলার লক্ষ্যবস্তুর তালিকায় ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুতকেন্দ্র রয়েছে। ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই এসব লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে, ইরান প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। এসব স্থাপনার মধ্যে কয়েকটি পুনর্নির্মাণ করা কঠিন হতে পারে বলেও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে নতুন করে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। সম্ভাব্য অভিযানের সময়সূচি সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো খরচ ছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠাবে বোয়েসেল

১

ইরানে হামলার নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

২

খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর প্রতিযোগিতা শুরু

৩

বাংলাদেশে সাশ্রয়ী ও সহজলভ্য কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের লক্ষ্যে ACROSS-BD স্টেকহোল্ডার সভা

৪

পুতিনের কাছে মোজতবা খামেনির বার্তা

৫

সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

৬

মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়, সেনাসদস্য আহত

৭

সামান্তার রাজনৈতিক জার্নি অনেক বাকি: তাসনিম জারা

৮

টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু: আইএসপিআর

৯

পৃথিবীতে কি সত্যিই পরী আছে? যা বলছে বিজ্ঞান

১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে

১১

তাহসিফের মৃত্যু: তৃতীয় দফায় দীপের ৩ দিনের রিমান্ড

১২

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

১৩

মনোহরদীতে দুই খামারির ৫ গরু চুরি, ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকার

১৪

এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ

১৫

৭ নভেম্বর পোশাক কারখানায় ছুটি ঘোষণা

১৬

ঈশ্বরদীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে বিয়ের অভিযোগে শিক্ষক বরখাস্ত

১৭

শেরপুর ৭ নভেম্বর উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

উড়োজাহাজের জ্বালানির দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়ল

১৯

ইউরোপজুড়ে একাধিক ফ্লাইটে আবার বোমা হামলার হুমকি

২০