
বৃহস্পতিবার পদত্যাগের কারণে রাজনীতি অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন সামান্তা শারমিন। তার এই পদত্যাগের প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক দলীয় নেত্রী ডা. তাসনিম জারা।
ডা. তাসনিম জারা বলেন, রাজনীতিতে কথা বলতে আসা মানুষের অভাব নেই, কিন্তু শুনতে আসা মানুষ খুব কম। সামান্তা আপাকে কাছ থেকে দেখেছেন উনি, তিনি সেই অল্প সংখ্যক মানুষদের একজন। তিনি অক্লান্ত পরিশ্রম করেন, কিন্তু কেউ কথা বলতে এলে থামেন, পুরোটা শোনেন এবং কখনো মানুষটাকে বুঝতে দেন না যে তাঁর কোনো তাড়া আছে। মানুষের কাছে যান, তাদের জীবনটা বুঝতে এবং পাশে দাঁড়াতে।
তিনি আরও জানান, সামান্তার রাজনৈতিক জার্নি এখনো অনেক বাকি এবং রাজনীতিতে এমন মানুষের জায়গা আরও বড় হওয়া দরকার।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে সামান্তা শারমিন জানান, কিছুক্ষণ আগে তিনি তার দল থেকে পদত্যাগ করেছেন। পূর্বে দলের জোট গঠনের প্রশ্নের সঙ্গে নিজের অবস্থান জানিয়েছিলেন প্রায় এক বছর আগেই। তিনি বলেন, জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য নয় এবং তাদের সঙ্গে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।
মন্তব্য করুন