sbtv 24
৯ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সময়মতো সংসদে বিল না পাঠানোয় মন্ত্রীদের সতর্ক করলেন ডেপুটি স্পিকার।

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভায় অনুমোদনের পরও নির্ধারিত সময়ে জাতীয় সংসদে বিল উত্থাপনের জন্য না পাঠানোয় মন্ত্রীদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ভবিষ্যতে এ ধরনের বিলম্ব এড়িয়ে যথাসময়ে সংসদে বিল পাঠানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সতর্ক করেছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপনের সময় এ অসন্তোষ প্রকাশ করেন ডেপুটি স্পিকার। ওই সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন তিনি। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি সংসদে উত্থাপন করেন।

সংসদে বিলটি উপস্থাপনের ক্ষেত্রে প্রায় চার মাস বিলম্বের বিষয়টি উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, মন্ত্রিসভায় অনুমোদনের পর এত দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় তাঁকে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সময়ের বিলম্ব মঞ্জুর করতে হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাহী বিভাগ থেকে আইন বিভাগে যথাসময়ে বিল পাঠানো হচ্ছে না। এ কারণে সংসদ সদস্যরা বিলগুলো আগেভাগে পর্যালোচনা করার পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না। সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এ ধরনের বিলম্ব কাম্য নয়।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার বলেন, বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই মন্ত্রিসভার বৈঠকে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল। মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে বিলটি উত্থাপন করতে প্রায় চার মাস সময় লেগে যায়।

এর আগেও বিভিন্ন মন্ত্রণালয় থেকে সংসদে বিল পাঠাতে বিলম্বের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সতর্ক করেছিলেন ডেপুটি স্পিকার। সংসদীয় কার্যক্রমে গতি আনা এবং সংসদ সদস্যদের যথাসময়ে বিল পর্যালোচনার সুযোগ নিশ্চিত করতে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

১

সময়মতো সংসদে বিল না পাঠানোয় মন্ত্রীদের সতর্ক করলেন ডেপুটি স্পিকার।

২

ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ

৩

এবার মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৪

কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

৫

শ্রমিকদের চিকিৎসায় ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার।

৬

শেরপুরের গারো পাহাড়ে এবার হাতিই মানুষের আতঙ্কে।

৭

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ সংকটের আশঙ্কা, ট্রাম্পকে এরদোয়ানের সতর্কবার্তা।

৮

চন্দ্রগঞ্জের চরচামিতায় যাত্রীবাহী বাস উল্টো তিনজের মৃত্যু

৯

বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে ছুরিকাঘাতে তরুণকে হত্যা

১০

মায়ের কোনো সঙ্গী ছিল না

১১

দেড় যুগ ধরে তালপাতায় হাতেখড়ি, ঐতিহ্য ধরে রেখেছে পাঠশালা

১২

নোংরা পরিবেশে পাউরুটি তৈরি, বাসি খাবার রাখায় জরিমানা

১৩

যমুনায় ভেসে উঠল মৎস্যজীবীর মরদেহ।

১৪

১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার, মিষ্টি বিতরণ

১৫

রায়গঞ্জে জোড়া খুনের ঘটনায় অভিযুক্তসহ দুইজন আটক

১৬

পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার

১৭

বড় ছেলের কবরের মাটি শুকানোর আগেই ছোট ছেলেকেও হারালেন বাবা

১৮

কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটছে মাদুরোর, কমেছে ওজন 

১৯

ডিসেম্বরে মিলবে টানা ৪ দিনের ছুটি

২০