১৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু অভিযোগ করেছেন, গত সাত দিন ধরে তিনি সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন। এর আগেও একাধিকবার এ ধরনের হুমকি পেয়েছেন বলে তিনি জানিয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন মাহমুদা মিতু। একই পোস্টে তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে আবেগপ্রবণ হয়ে পড়া এবং একপর্যায়ে মেজাজ হারানোর কারণও তুলে ধরেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে পাঠানো হুমকিমূলক কয়েকটি বার্তার স্ক্রিনশটও প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে মাহমুদা মিতু লেখেন, আগের দিন সংসদে তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং একপর্যায়ে মেজাজ হারান। জুলাই আন্দোলনে শহীদদের রক্ত ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে গড়ে ওঠা সংসদে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘তুই-তোকারি’ ও ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সংসদে সংসদ সদস্য হান্নান মাসউদকে বারবার ‘বসো’ ও ‘বেয়াদব’ বলে সম্বোধনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তখন তিনি চিৎকার করে হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার অভিজ্ঞতার কথা বলছিলেন। তাঁর ভাষ্য, পরিবার ও নিজের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থেকে রাজনীতি করতে কতটা সাহসের প্রয়োজন, তা সমঝোতা করে চলা ব্যক্তিরা বুঝতে পারবেন না।

নিজের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে মাহমুদা মিতু লেখেন, গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন তিনি। এর আগেও এমন হুমকি পেয়েছেন। তবে বিষয়টি প্রকাশ্যে আনলেও নুসরাতের ঘটনার মতোই তা গুরুত্বহীন করে দেখানোর চেষ্টা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

পোস্টের শেষাংশে জুলাই আন্দোলনের নেতা ওসমান হাদির বক্তব্য স্মরণ করে মাহমুদা মিতু লেখেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ

১

হোয়াইট হাউজের কাছে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

২

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

৩

আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ২৩

৪

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৫

জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

৬

শেখ হাসিনার ফেরার বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

৭

চাঁদা না দিলে চট্টগ্রামে ইসলামী ফ্রন্ট নেতাকে ‘হত্যার হুমকি’

৮

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

৯

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপের প্রত‍্যাশায় ভারত

১০

ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

১১

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, ঘরের সমস্যায় নজর দিন: ভ্যান্সকে ট্রাম্প

১২

জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

চিনিশিল্পকে লাভজনক করা হবে: হুইপ দুলু

১৪

ক্ষমতা ছাড়ার আগে আরেক দেশ আক্রমণের ইঙ্গিত দিলেন ট্রাম্প

১৫

সবাইকে নিয়ে বিএনপি একটি উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর: ধর্ম প্রতিমন্ত্রী

১৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় শর্ট সার্কিটের আলামত মেলেনি

১৭

আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

১৮

মজুরি-ন্যায্য দাবিতে আপস নয়: শ্রমিক নেতাদের হুঁশিয়ারি

১৯

রাজধানীতে জিপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

২০