১৪ নভেম্বর ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ২৩

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে যাত্রীবাহী মিনিবাস ও কনটেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন।

গোলাঘাট জেলার পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা রয়টার্সকে জানিয়েছেন, দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাজিরাঙা জাতীয় উদ্যান গোলাঘাট জেলার মধ্যে অবস্থিত; ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই উদ্যান একশৃঙ্গ গণ্ডারের জন্য পরিচিত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সড়ক-৭১৫-এর রঙাজান এলাকায় হাতিখুলি চা-বাগানের কাছে দুর্ঘটনাটি ঘটে। মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা কনটেইনার ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।

আসামের মন্ত্রী অতুল বরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এনডিটিভি এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, মিনিবাসটি ‘অত্যন্ত বেশি গতিতে’ চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।

গোলাঘাট জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, দুর্ঘটনার কারণ এবং যানবাহন দুটির কোনোটি ট্রাফিক আইন লঙ্ঘন করেছিল কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত করা হবে। যাত্রী ধারণক্ষমতার বেশি যাত্রী বহন কিংবা নির্ধারিত গতিসীমা অতিক্রম করা হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় থাকবে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করা এখন সরকারের প্রধান অগ্রাধিকার। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতারও কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ

১

হোয়াইট হাউজের কাছে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

২

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

৩

আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ২৩

৪

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৫

জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

৬

শেখ হাসিনার ফেরার বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

৭

চাঁদা না দিলে চট্টগ্রামে ইসলামী ফ্রন্ট নেতাকে ‘হত্যার হুমকি’

৮

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

৯

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপের প্রত‍্যাশায় ভারত

১০

ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

১১

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, ঘরের সমস্যায় নজর দিন: ভ্যান্সকে ট্রাম্প

১২

জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

চিনিশিল্পকে লাভজনক করা হবে: হুইপ দুলু

১৪

ক্ষমতা ছাড়ার আগে আরেক দেশ আক্রমণের ইঙ্গিত দিলেন ট্রাম্প

১৫

সবাইকে নিয়ে বিএনপি একটি উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর: ধর্ম প্রতিমন্ত্রী

১৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় শর্ট সার্কিটের আলামত মেলেনি

১৭

আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

১৮

মজুরি-ন্যায্য দাবিতে আপস নয়: শ্রমিক নেতাদের হুঁশিয়ারি

১৯

রাজধানীতে জিপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

২০