১৪ নভেম্বর ২০২৬, ৭:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউজের কাছে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছেই বন্দুকধারীর হামলা ঘটেছে। শহরের লোগান সার্কেল এলাকায় বৃহস্পতিবার সংঘটিত এই এলোপাতাড়ি গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে একজন পরে মারা যান।

পুলিশি অভিযানের মুখে পড়ে সন্দেহভাজন বন্দুকধারী নিজেই নিজেকে গুলি করেন। পুলিশ পরে তার মৃত্যুর খবর জানায়।

তদন্তকারীদের ধারণা, হামলাকারী প্রথমে জিমের ভেতরে ঢুকে গুলি চালান এবং পরে রাস্তায় বেরিয়ে এসে এলোপাতাড়ি গুলি ছুড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পাল্টা জবাব দেয়। নিরাপত্তারক্ষীদের আসতে দেখেই বন্দুকধারী নিজেকে গুলি করেন।

পুলিশ হামলাকারীকে ৫৫ বছর বয়সী ম্যাট ল্যাম্বার্ট নামে শনাক্ত করেছে, যিনি জরুরি বিভাগের (ইমার্জেন্সি রুম) একজন চিকিৎসক। পুলিশ অনুযায়ী, ল্যাম্বার্ট হ্যান্ডগান দিয়ে জিমের ভেতরে তার ভবনের ম্যানেজারকে গুলি করে হত্যা করেন। এরপর তিনি ভবনে প্রবেশ করে সপ্তম তলার বারান্দা থেকে রাইফেল দিয়ে আরও চারজনকে গুলি করেন। পরে তিনি নিজের অ্যাপার্টমেন্টের ভেতর থেকে দরজা আটকে আত্মহত্যা করেন। পুলিশ জানিয়েছে, তার ফ্ল্যাটে ছত্রাক জমার সমস্যা নিয়ে ভবন কর্তৃপক্ষের সঙ্গে তার দীর্ঘদিন ধরে আইনি বিবাদ চলছিল।

ঘটনাস্থলটি হোয়াইট হাউসের প্রায় ১৬ কিলোমিটার উত্তরে, ১৫তম স্ট্রিট ও পি স্ট্রিটের উত্তর-পশ্চিম অংশে একটি ফিটনেস সেন্টারের ভেতরে-বাইরে। এলাকাটিতে একটি ‘ভিডা ফিটনেস’ সেন্টার বা জিম, সেন্ট লিউক’স এপিসকোপাল চার্চ এবং বেশ কিছু আবাসন রয়েছে। মোড়ের ঠিক কাছেই রয়েছে একটি ‘হোল ফুডস’ সুপারমার্কেট।

গুলির ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। নিরাপত্তার স্বার্থে আশপাশের স্কুলগুলোতে লকডাউন জারি করা হয়। পুলিশ ১৫ নম্বর স্ট্রিটের ১৫০০ ব্লক এবং তার আশপাশের এলাকা এড়িয়ে চলার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছে।

মার্কিন ফেডারেল ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস জানিয়েছে, তদন্ত ও নিরাপত্তা অভিযানে সহায়তার জন্য ঘটনাস্থলে এজেন্ট পাঠানো হয়েছে। পুলিশ এখনও হামলার নেপথ্যে কারা আছে এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে।

হামলার ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এটি কোনও সন্ত্রাসী হামলা কিনা নিয়ে জল্পনা তৈরি হলেও প্রশাসন এখনও কোনও সরকারি বিবৃতি দেয়নি। এ ধরনের সংবেদনশীল এলাকায় হামলার পর হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ

১

হোয়াইট হাউজের কাছে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

২

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

৩

আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত অন্তত ২৩

৪

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৫

জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

৬

শেখ হাসিনার ফেরার বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

৭

চাঁদা না দিলে চট্টগ্রামে ইসলামী ফ্রন্ট নেতাকে ‘হত্যার হুমকি’

৮

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

৯

বাংলাদেশের সঙ্গে সুবিধাজনক সময়ে কনস্যুলার সংলাপের প্রত‍্যাশায় ভারত

১০

ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

১১

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, ঘরের সমস্যায় নজর দিন: ভ্যান্সকে ট্রাম্প

১২

জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

চিনিশিল্পকে লাভজনক করা হবে: হুইপ দুলু

১৪

ক্ষমতা ছাড়ার আগে আরেক দেশ আক্রমণের ইঙ্গিত দিলেন ট্রাম্প

১৫

সবাইকে নিয়ে বিএনপি একটি উন্নত দেশ গড়তে বদ্ধপরিকর: ধর্ম প্রতিমন্ত্রী

১৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় শর্ট সার্কিটের আলামত মেলেনি

১৭

আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

১৮

মজুরি-ন্যায্য দাবিতে আপস নয়: শ্রমিক নেতাদের হুঁশিয়ারি

১৯

রাজধানীতে জিপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

২০