২০ নভেম্বর ২০২৬, ৭:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন, ভাঙচুর

পাবনার বেড়ায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় এ ঘটনা সংঘটিত হয়।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃশালিখা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি নিয়ে তাঁরা বেড়া থানা ঘেরাও করে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় থানায় ভাঙচুরের চেষ্টার অভিযোগ উঠে আসে। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন, যার ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এরপরই শামসুল হক টুকুর বাড়ির ভেতরে ও পাশে থাকা একাধিক খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে জানা গেছে। তবে এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যাসিবাদীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। তাদের যেখানেই পাওয়া যাবে, সেখান থেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করতে হবে।

এ বিষয়ে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার বলেন, তাঁরা তখন অন্য এলাকায় মারামারির ঘটনায় ব্যস্ত ছিলেন। থানা ঘেরাওয়ের কোনো ঘটনা তাঁর জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে থাকা খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে ‘আরামকো টাওয়ারে’ হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

১

এক মাসের মধ্যে সম্পূর্ণ ভাসমান বিনিময় হার চালুর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

২

ফিলিপস ইতিহাস গড়লেন ভারতের বিপক্ষে রেকর্ড করে

৩

সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলার সমাপনী

৪

সাংবাদিক বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ

৫

সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি

৬

সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি

৭

নরওয়েকে পেল ইংল্যান্ড: নেশনস লিগে মুখোমুখি স্পেন-ফ্রান্স

৮

মায়ের চরিত্রে শ্রাবন্তী: ডিসেম্বরে বড়পর্দায় দিতিপ্রিয়া

৯

মুক্তিপণ নিয়ে সেই বিএনপি নেতাকে ছাড়লেন আ.লীগ নেতারা

১০

টুঙ্গিপাড়া থানা ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত, বন্ধ সব কার্যক্রম

১১

আওয়ামী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল

১২

বাস-ট্রেন-মোটরসাইকেলের সংঘর্ষে একদিনে ঝরল ৮ প্রাণ

১৩

ঈশ্বরগঞ্জে ২ কেজি গাঁজা সহ একজন গ্রেফতার

১৪

আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৫

সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬

র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে

১৭

ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক

১৮

ভালুকায় দুর্বৃত্তদের আগুনে পুড়িয়ে দেওয়া বাস মালিকের পাশে তরুণ ব্যবসায়ী ইকবাল

১৯

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

২০