২১ নভেম্বর ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। তাঁর মতে, সংবিধান ও নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন—এটাই জাতির প্রত্যাশা।

আগামী ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে রাষ্ট্রপতি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সকল বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক ও সম্মিলিত অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করেছিল। রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী, বাহিনীর এই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে।

বাণীতে তিনি মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকেও স্মরণ করেন, যাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের উন্নত সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সুদৃঢ় হয়েছিল বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া—বাহিনীর সম্প্রসারণ এবং প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে বলেও তিনি জানান।

রাষ্ট্রপতি বলেন, সেই ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠেছে। বর্তমান সরকার বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে একাধিক উদ্যোগ নিয়েছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন, প্রস্তুতি ও প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তাঁর মতে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাহিনীর পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে। শেষে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য এবং বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান

১

শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু শুকু

২

এজলাসে মোবাইল ও ফেইসবুক ব্যবহার না করতে বিচারকদের নির্দেশ প্রধান বিচারপতির

৩

নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

৪

তারানা হালিমেরর খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান

৫

ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন নিউইয়র্কের মেয়র মামদানি

৬

মার্কিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

৭

আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর

৮

শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

৯

শাহরুখের সঙ্গে তুলনাকে চাপ নয়, প্রশংসা মনে করেন আরিয়ান

১০

পাগলা মসজিদে এবার মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

১১

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

১২

শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া

১৩

সামান্থা রুথ প্রভু ও রাজ পুত্রসন্তানের মা-বাবা হলেন

১৪

বাংলাদেশ এবার ধসিয়ে দিল আফগানিস্তানকে

১৫

জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

১৬

পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

১৭

দেশের বাজারে ২ লাখের নিচে নামল স্বর্ণের ভরি

১৮

নতুন ঠিকানায় আমির খান: মাসে ভাড়া ৩৮ লাখ রুপি

১৯

সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা

২০