২০ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লন্ডনে নিযুক্ত মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের

যুক্তরাজ্যের নির্দেশে লন্ডনে মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশে বহিষ্কৃত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-তে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে বলে রায় আসার পর দেশটির বিরুদ্ধে একগুচ্ছ নতুন পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা (ডিফেন্স অ্যাটাশে)-কে বহিষ্কার এবং দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করা।

বৃহস্পতিবার আইসিজের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সিদ্ধান্তগুলোর কথা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। তিনি জানান, মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার ভিত্তিতে প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে রায়টি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বানের কথাও ঘোষণা করেন মিলিব্যান্ড। লন্ডনে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলবের তথ্য দিয়ে তিনি বলেন, “আমরা মিয়ানমারের শার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করছি এবং দায়ীরা যাতে জবাবদিহিতার মুখোমুখি হয়, সেটার পদক্ষেপ সামনের দিনগুলোতে ঠিক করব আমরা।”

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলায় আইসিজেতে আইনি লড়াইয়ে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ মোট ১১টি দেশ যুক্ত হয়েছিল। রায়ের পরপরই দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারে তাদের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য সহায়তার ক্ষেত্রে আমরা অবিচল থাকব।”

রায়ের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে মিলিব্যান্ড বলেন, “এই ধরনের অপরাধ করে যে দায়মুক্ত থাকা যাবে না, আদালতের আদেশের মাধ্যমে সেই পরিষ্কার বার্তা যাতে যায়, আমাদেরকে তা অবশ্যই নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “বছরের পর বছর ধরে রোহিঙ্গারা জঘন্য সহিংসতা, বাস্তুচ্যুতি ও নির্যাতন ভোগ করেছে। মিয়ানমারকে অবশ্য এই রায় মানতে হবে। রায়ের বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের জন্য জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে নিজের দায়িত্ব পালন করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে ২৬১ এতিম পেল উপজেলা প্রশাসনের শীতবস্ত্র

১

মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন-নাশকতা, গ্রেপ্তার ৫

২

জিয়াউল আহসানের বাড়িতে আগুন ও ভাঙচুর

৩

ট্রেনে আগুন, রেললাইনের পাত খুলে বড় দুর্ঘটনার চেষ্টা

৪

কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করতে কর্তৃপক্ষের চিঠি

৫

রাজস্ব ও আর্থিক সংস্কারে বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত হতে পারে

৬

লন্ডনে নিযুক্ত মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের

৭

গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর, ডাকসুর বিবৃতিতে নিন্দা

৮

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের ২৬ মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত

৯

শুভ জন্মদিন তারেক রহমান

১০

১০ অঞ্চলে বইতে পারে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া

১১

পরপর ৬ ককটেল বিস্ফোরণ রাজধানীর মোহাম্মদপুরে: আটক হয়নি কেউ

১২

আগুন দেওয়া হয় বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে

১৩

কুমার শানুর আক্ষেপ: বলিউডের গানে আর সৃজনশীলতা নেই

১৪

আইসিসি ভারতকে জরিমানার শাস্তি দিল

১৫

কিয়ারা আদভানি শাকিব খানের ‘মোহাব্বাত’ সিনেমায়

১৬

বাংলাদেশের শুরু ৮ উইকেটের বড় জয় দিয়ে

১৭

বাংলাদেশের এখনো ফাইনালের আশা বেঁচে আছে, শীর্ষে প্রোটিয়ারা

১৮

এবার ক্ষমতাচ্যুত হাসিনার জাল স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন

১৯

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

২০