২০ নভেম্বর ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন

লালমনিরহাটের একদিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকায় প্রত্যাবর্তন করেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরকালীন কার্যক্রম শেষে বিকেল ৪টা ২০ মিনিটে লালমনিরহাট এয়ারফিল্ড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

সফরে প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটিও পরিদর্শন করেন।

পরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এছাড়া জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানেও অংশ নেন প্রধানমন্ত্রী।

বিএনপির নেতা হিসেবে প্রায় ২২ বছর আগে তারেক রহমান লালমনিরহাট সফর করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম লালমনিরহাট সফর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ অঞ্চলে বইতে পারে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া

১

পরপর ৬ ককটেল বিস্ফোরণ রাজধানীর মোহাম্মদপুরে: আটক হয়নি কেউ

২

আগুন দেওয়া হয় বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে

৩

কুমার শানুর আক্ষেপ: বলিউডের গানে আর সৃজনশীলতা নেই

৪

আইসিসি ভারতকে জরিমানার শাস্তি দিল

৫

কিয়ারা আদভানি শাকিব খানের ‘মোহাব্বাত’ সিনেমায়

৬

বাংলাদেশের শুরু ৮ উইকেটের বড় জয় দিয়ে

৭

বাংলাদেশের এখনো ফাইনালের আশা বেঁচে আছে, শীর্ষে প্রোটিয়ারা

৮

এবার ক্ষমতাচ্যুত হাসিনার জাল স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন

৯

লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ বছরে পদার্পণ

১১

বেড়ায় থানা ঘেরাও করে আ’লীগের বিক্ষোভ মিছিল

১২

রোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আইসিজের

১৩

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপন ও নবীনবরণ-বিদায় অনুষ্ঠিত

১৫

ঈশ্বরগঞ্জে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, গুঁড়িয়ে দেওয়া হলো ১৭ দোকান

১৬

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন, ভাঙচুর

১৭

নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে

১৯

বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ

২০