২২ নভেম্বর ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চায়ের দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মা-মেয়ের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির সামনে চায়ের দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানিয়েছেন, রোববার সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন ওই গ্রামের বকুলের স্ত্রী মিলি আরা (৩২) ও তার মেয়ে লিমু খাতুন (১৪)। বাড়ির সামনেই তাদের চা-বিস্কুটের দোকান ছিল।

প্রতিবেশী আবদুল আহাদ বলেন, রোববার সকালে বৃষ্টির মাঝেই মিলি আরা দোকান খুলতে যান। তার দাবি, বাড়ি থেকে সংযোগ নেওয়া বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত থাকার কারণে টিনের দোকানটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, দোকানের দরজা খুলতে গিয়ে মিলি আরা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাকে বাঁচানোর চেষ্টা করে তার মেয়েটিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

ওসি মতিউর রহমান জানান, ঘটনার খবর পেয়ে স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন: তদন্তে পুলিশ

২

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ

৩

টেকনাফে শতাধিক বোমা ও অস্ত্র-গুলিসহ আটক ২

৪

অটোরিকশার হ্যান্ডেলে মাছুমার সংসার, ঘামে ভেজা প্রতিটি দিন

৫

নড়াইলের যুবলীগ নেত্রী পাপিয়া ঢাকায় গ্রেপ্তার

৬

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানা বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি

৭

চায়ের দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মা-মেয়ের

৮

আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী

৯

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান

১০

শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু শুকু

১১

এজলাসে মোবাইল ও ফেইসবুক ব্যবহার না করতে বিচারকদের নির্দেশ প্রধান বিচারপতির

১২

নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

১৩

তারানা হালিমেরর খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান

১৪

ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন নিউইয়র্কের মেয়র মামদানি

১৫

মার্কিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

১৬

আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর

১৭

শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

১৮

শাহরুখের সঙ্গে তুলনাকে চাপ নয়, প্রশংসা মনে করেন আরিয়ান

১৯

পাগলা মসজিদে এবার মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

২০