২২ নভেম্বর ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানা বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে অব্যাহত আন্দোলনের মুখে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। রোববার (২২ নভেম্বর) মালিকপক্ষ ৯টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি শ্রম আইনের ১৩ (১) ধারার অধীনে ২১টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, রোববার সকালে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ দেননি। তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মালিকপক্ষ ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই কারখানাগুলোর মধ্যে হা-মীম গ্রুপ, ডেকো ডিজাইন, নেক্সট কালেকশন এবং স্টারলিং গ্রুপের একটি কারখানাসহ আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে।

এসপি মোমিনুল ইসলাম আরও জানান, আরও তিনটি কারখানায় শ্রমিকরা সকালে কর্মস্থলে গেলেও কাজে যোগ দেননি এবং ভেতরেই বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের অস্থিরতার জেরে শ্রম আইনের ১৩ (১) ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন: তদন্তে পুলিশ

২

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ

৩

টেকনাফে শতাধিক বোমা ও অস্ত্র-গুলিসহ আটক ২

৪

অটোরিকশার হ্যান্ডেলে মাছুমার সংসার, ঘামে ভেজা প্রতিটি দিন

৫

নড়াইলের যুবলীগ নেত্রী পাপিয়া ঢাকায় গ্রেপ্তার

৬

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানা বন্ধ, ৯টিতে সাধারণ ছুটি

৭

চায়ের দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মা-মেয়ের

৮

আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী

৯

মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান

১০

শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু শুকু

১১

এজলাসে মোবাইল ও ফেইসবুক ব্যবহার না করতে বিচারকদের নির্দেশ প্রধান বিচারপতির

১২

নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ

১৩

তারানা হালিমেরর খোঁজে গুলশানের বাসায় পুলিশের অভিযান

১৪

ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন নিউইয়র্কের মেয়র মামদানি

১৫

মার্কিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

১৬

আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর

১৭

শিশুকে ধর্ষণের অভিযোগে খিলক্ষেত থানা ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

১৮

শাহরুখের সঙ্গে তুলনাকে চাপ নয়, প্রশংসা মনে করেন আরিয়ান

১৯

পাগলা মসজিদে এবার মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

২০