২৬ নভেম্বর ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশরে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত অন্তত ৩০

মিশরে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, অন্তত ৩০ জন নিহত

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনার শিকার হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বুধবার (২৫ নভেম্বর) জানিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কায়রোর রিং রোডের কাছে ইমবাবা এলাকার ওয়াররাক জেলার ১০ নম্বর টানেলের ওপরেই আগুন লাগে। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। উদ্ধারকারী টিম আহতদের স্থানীয় তিনটি হাসপাতালে ভর্তি করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেলগাফফার দুর্ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। তিনি নিজেও দুর্ঘটনাস্থল এবং হাসপাতালগুলো পরিদর্শন করে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমের সরাসরি তদারকি করেছেন।

মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, ব্যক্তিমালিকানাধীন ওই জ্বালানি ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে এবং বিকট শব্দে বিস্ফোরিত হয়। এটি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রকাশিত ভিডিও ফুটেজে কায়রোর কাছের একটি ব্যস্ত সড়কের বেশ কয়েকটি যানবাহন দাউদাউ করে জ্বলতে থাকা এবং পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢাকা দেখা গেছে।

মিশরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স কর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করতে তারা ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের এই সংখ্যা প্রাথমিক এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কর্তৃপক্ষ পুরো পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

২

প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

৩

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

৪

যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক

৫

রামগড়ে অসহায় মানুষ ও প্রতিষ্ঠানের মাঝে বিজিবির মানবিক সহায়তা ও ঢেউটিন বিতরণ

৬

হালান্ডের নামে অন্তর্বাস-এনার্জি ড্রিংকের ট্রেডমার্ক, শেষ পর্যন্ত আদালতে

৭

জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন কালুখালীর খামারি জাহাঙ্গীর হোসেন

৮

ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র

৯

‘আপা আইবো না, আপা নাই’—ছাত্রলীগ নেতাকে যুবদলের নয়ন

১০

আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত

১১

পর্যটন পুরস্কার ২০২৬-এর বিজয়ীদের হাতে দেওয়া হলো সার্টিফিকেট ও চেক

১২

বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি

১৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

শ্রীলঙ্কা টানা আট জয়ে শ্রেষ্ঠত্বের সিংহাসনে

১৫

মোশাররফ করিমের সঙ্গে প্রথমবার বড় পর্দায় দীঘি

১৬

রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত 

১৭

মিশরে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত অন্তত ৩০

১৮

চুয়েটে ফের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

১৯

ইবোলায় মৃত্যু: মরদেহ খুঁজে পাচ্ছেন না স্বজনরা, কঙ্গোতে বিক্ষোভ

২০