২৭ নভেম্বর ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিট ও এক্সিট পারমিটের আওতায় আট বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

নথিপত্র অনুযায়ী, আটজনের প্রত্যাবাসন প্রক্রিয়া দুটি পৃথক শিডিউলে সম্পন্ন হয়েছে। এর মধ্যে সাতজনের অনুকূলে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (কনস্যুলার) ৯ নভেম্বর ট্রাভেল পারমিট ইস্যু করেন। পরে কলকাতার এফআরআরও ১৬ নভেম্বর তাদের প্রত্যাবাসনের আদেশ জারি করে। অন্যদিকে, সাতক্ষীরার জাহাঙ্গীর বিশ্বাসের অনুকূলে ভারতের চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে ২৮ আগস্ট ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। পরে তিরুচিরাপল্লী আরবান এলাকার এফআরও দপ্তর ২৩ নভেম্বর তার অনুকূলে এক্সিট পারমিট দেয়।

দেশে ফেরা আটজন হলেন—ফরিদপুরের এস এম রাসেল, চট্টগ্রামের রতন দাস, কুমিল্লার হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়া, নড়াইলের আপন বিশ্বাস, যশোরের আবির সরদার, বরগুনার সামিম খান ওরফে কায়ুম, পঞ্চগড়ের তমিজ উদ্দিন এবং সাতক্ষীরার জাহাঙ্গীর বিশ্বাস।

হস্তান্তর প্রক্রিয়ার সময় ভারতের পক্ষে হরিদাসপুর ইমিগ্রেশন কর্মকর্তা, বিএসএফের কোম্পানি কমান্ডার, স্পেশাল ব্রাঞ্চের প্রতিনিধি এবং তামিলনাড়ু পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার তাদের গ্রহণ করেন।

বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান খান জানান, আনুষ্ঠানিকতা শেষে আট বাংলাদেশি নাগরিককে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি কাজী বাবুল হোসেন জানান, থানার আইনানুগ প্রক্রিয়া শেষে ফেরত আসা নাগরিকদের নিজ এলাকায় পৌঁছে দেওয়ার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি এনজিও সংস্থার প্রতিনিধিরা তাদের গ্রহণ করেছেন।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, স্বদেশে প্রত্যাবর্তন করা এই নাগরিকরা বিভিন্ন সময়ে সীমান্তপথে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিলেন। বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দুই দেশের এনজিও সংস্থার যোগাযোগের মাধ্যমে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ট্রাভেল পারমিটে তারা দেশে ফিরেছেন। জাস্টিস অ্যান্ড কেয়ারের সার্বিক সহযোগিতায় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল সীমান্তে ১৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

১

জামালপুর ও শেরপুর সীমান্তে ভারতীয় গরু পাচার: বৈধতা পাচ্ছে ভুয়া রসিদে

২

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১

৩

বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী

৪

২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড

৫

লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

৬

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

৭

জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত দিল ভারত

৮

গোপালগঞ্জে এবার বিজিবির মামলা, আসামি ৫ হাজার ৮ জন

৯

‘আগামী ১০ বছরেও দেশে ফিরবেন না শেখ হাসিনা’

১০

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

১১

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

১৩

কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা: আব্বাস আরাঘচি

১৪

রাজধানীতে ৩ বাসে আগুন

১৫

ইয়েমেনে হামলা করতেই সৌদির তেল স্থাপনায় হুতিদের আঘাত

১৬

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ, ৪৫১ ফ্লাইট বাতিল

১৭

রূপকুমারী’ নিয়ে এলো পিয়াল-সালমা

১৮

বেলিংহ্যাম যে অভ্যাস বদলে রিয়াল মাদ্রিদে সাফল্য পাচ্ছেন

১৯

প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে অংশ নেবে: জামায়াত

২০