১৭ অক্টোবর ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী

বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে পরিচালিত ১০৭টি ফ্লাইট বাতিল হয়েছে, যার ফলে ১৬৬২০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয় যে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট রুটের। সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইনসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয় এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।

ট্রানজিট রুটে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। ফলে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী যাত্রীদের ভ্রমণসূচি পরিবর্তন করতে হচ্ছে এবং অনেককে নির্ধারিত সময়ের চেয়ে বেশি অপেক্ষা করতে হচ্ছে।

যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে, বিশেষ করে যাঁদের নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছানো জরুরি। ফ্লাইট বাতিলের কারণে পরবর্তী যাত্রার সময়সূচি ও বিকল্প ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি অভিবাসী ঠেকাতে কঠোর গ্রিস ও ইইউ

১

ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

২

একাদশে তৃতীয় ধাপে আবেদনের সুযোগ, ভর্তি ২-৩ নভেম্বর

৩

সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

৪

সন্তানদের জন্য আমি আমার স্বামী হত্যার বিচার চাই!

৫

জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার স্ত্রী

৬

ভোলায় লালনের ১৩৬তম তিরোধান দিবস পালিত, গানে গানে মানবতার জয়গান

৭

মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

৮

কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজনের কারাদণ্ড

৯

জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম

১০

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

১১

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’: শামা ওবায়েদ

১২

শেরপুের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে শেরপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন

১৩

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

১৪

গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে

১৫

মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া?

১৭

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন

১৮

১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে?

১৯

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

২০