
বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান চেক বিতরণ করা হয়। বুধবার (২১ অক্টোবর) বেলা ১২টায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে মোট ৮ লাখ টাকার চেক তুলে দেয়া হয়। এই অনুদানটি ২০২৬-২৭ অর্থবছরের আর্থিক ও চিকিৎসা সহায়তার জন্য প্রদান করা হয়।
সভাপতিত্ব করেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম হারুন-অর রশিদ রিঙ্কু, আর সঞ্চালনা করেন সহ সভাপতি মুশফিক আরিফ। বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ. বি. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিস সুপার ইশতিয়াক আহমেদ ও বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন।
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের সাংবাদিদের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রশংসা করেন এবং সাংবাদিকদের সমাজের আয়না ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন।
মন্তব্য করুন