
৭ নভেম্বর সাধারণ ছুটি: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন
সরকার প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে উপসচিব ওয়ালীউল দামানের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এই ছুটির ঘোষণা করা হয়েছে। এর আগে ৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে।
এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি কাটাচ্ছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হওয়া এই ছুটি শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত চলবে। ছুটির পর রোববার (২৫ অক্টোবর) থেকে অফিসের কার্যক্রম নিয়মিত চলবে।
মন্তব্য করুন