
ভারতের কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই) বিজয়া দশমীর দিনে একটি প্রতীকি রাবণের কুশপুত্তলিকা দাহ করেছে। দিল্লির রাইসিনা রোডে অবস্থিত সংগঠনটির সদর দপ্তরে এই কর্মসূচি পালন করা হয়। দ্য ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) ‘আঙুল তো উঠবেই – রাবণ দহন’ শিরোনামের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পুত্তলিকার দশ মাথায় বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্বের ছবি ব্যবহার করা হয়েছে। ত中略 নরেন্দ্র মোদি, অমিত শাহ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, গৌতম আদানি, মুকেশ আম্বানি, ডোনাল্ড ট্রাম্প, মোহন ভাগবত, অজিত ডোভাল, যোগী আদিত্যনাথ ও রাজনাথ সিংয়ের নাম রয়েছে।
সংগঠনটি নির্বাচনী অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, ক্রমবর্ধমান বেকারত্ব, জাতীয় সম্পদের অপব্যবহার, সম্প্রদায়িকতা এবং দেশের সার্বভৌনত্বের প্রতি হুমকির প্রতিবাদে এই পুত্তলিকা দাহ করেছে বলে জানিয়েছে। এনএসইউআই দীর্ঘদিন ধরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আন্দোলন চালিয়ে আসছে, এবং এই কর্মসূচি ওই আন্দোলনের একটি অংশ বলে সংগঠনটি জানিয়েছে।
সংগঠনের জাতীয় মিডিয়া ইন-চার্জ রবি পান্ডে ও দিল্লি ইন-চার্জ অখিলেশ যাদবের বক্তব্য হিসেবে জানানো হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়ের প্রতীক বিজয়া দশমীতে তারা ভোটাধিকার, সংবিধান ও যুবসমাজের ভবিষ্যতের রক্ষায় এই পদক্ষেপ গ্রহণ করেছেন।
দ্য ট্রিবিউনের প্রতিবেদনকে ভিত্তি করে এই সংবাদ প্রকাশিত হয়েছে।
মন্তব্য করুন