
রাজবাড়ীর পাংশা উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পাশে মার্কেট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় পাংশা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পাশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক। এ ছাড়া রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশীদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক ভিপি মো. হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার এবং উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন