২২ অক্টোবর ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে

দাম্মামে ফ্লাইট চালু, ২৫ অক্টোবর রিয়াদেও যাত্রা শুরুর সিদ্ধান্ত

সৌদি আরবের কয়েকটি বিমানবন্দরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার পর পরিস্থিতির উন্নতি হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুনরায় দাম্মাম রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এয়ারলাইন্সটির ২১ অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট বোয়িং-৭৭৭ উড়োজাহাজে পরিচালিত হবে।

রিয়াদ রুটেও ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৫ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদগামী প্রথম ফ্লাইটটি যাত্রা করবে। অন্যান্য রিয়াদগামী ফ্লাইট পরিচালনার বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ অক্টোবর থেকে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট ছাড়া হবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দারের উদ্দেশে একটি করে ফ্লাইত পরিচালিত হবে।

মদিনা রুটে ফ্লাইট ১৮ অক্টোবর থেকেই যথারীতি চলছে। এ রুটে বোয়িং-৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ভ্রমণ ও ফ্লাই সংক্রান্ত হালনাগাদ তথ্য যথাসময়ে যাত্রীদের জানানো হবে।

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামসহ বিমানবন্দরগুলোতে হামলার পর ঢাকা থেকে মোট ১৩৪টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ২০ হাজার ২৫৪ জন যাত্রী দুর্ভোগে পড়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের ২১ অক্টোবরের তথ্য অনুযায়ী, এর মধ্যে ৬১টি সরাসরি ও ৭৩টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত ঘোষণা করা হয়েছে।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২২টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদে ফ্লাইট বাতিল করেছে; তবে এ বিষয়ে এয়ারলাইন্সটির পক্ষ থেকে হালনাগাদ তথ্য জানানো হয়নি।

ট্রানজিট ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিগোর ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর বাইরে এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাংগুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যার অপপ্রচার, বিচার দাবি

১

পাবনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ২

২

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৩

শ্যামনগরের জেলেখালীতে ভাটার দাদনের টাকার জেরে ছেলের অপরাধে মাকে তুলে নেওয়ার অভিযোগ

৪

গভীর রাতে সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে গুলি, হামলা-লুটপাট

৫

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

৬

আরও ২০ বাংলাদেশির শাস্তি কী, জানায়নি সৌদি সরকার

৭

মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে বিএনপিতে কারও স্থান নেই: পানিসম্পদমন্ত্রী

৮

নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব: ড. নয়ন বাঙালি

৯

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শরীয়তপুরের মারুফ, মরদেহ ফেরাতে স্বজনদের আকুতি

১০

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো খুলনা সফরে তারেক রহমান

১১

রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘কটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী আটক

১২

সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি: পুলিশ

১৩

আওয়ামী লীগের সঙ্গে গুপ্ত দলের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

১৪

কমলো স্বর্ণের দাম

১৫

নরসিংদীতে বয়লারের আগুন: চলে গেলেন একজন

১৬

হেফাজতের ছাতায় সাত ইসলামী দলের ঐক্য

১৭

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, নির্বাচনী বিরোধের অভিযোগ

১৮

অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা দেখালেই কি ধর্ম যায়, প্রশ্ন রুমিন ফারহানার

১৯

কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

২০