২৫ অক্টোবর ২০২৬, ১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১১৬ ডলার ছাড়িয়েছে

পশ্চিম এশিয়ায় সংঘাত ছড়িয়ে পড়া এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার কারণে টানা তৃতীয় সপ্তাহেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৬.৭২ ডলার ছাড়িয়ে যায়, যা গত মে মাসের পর সর্বোচ্চ দাম।

ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিদের সৌদি আরবে ক্রমাগত হামলা এবং পুরো পশ্চিম এশিয়া জুড়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা অপরিশোধিত তেলের দাম বাড়ার অন্যতম কারণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করার পর থেকে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে।

শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ১১৬.৭২ ডলারে পৌঁছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি (৬.২%) নির্দেশ করে। গত মাসের সর্বোচ্চ দাম ছিল ব্যারেলপ্রতি ১১১.৩০ ডলার। অন্যদিকে, মার্কিন মানদণ্ড ‘ডব্লিউটিআই’র দাম শুক্রবার ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে গেছে, যুদ্ধ শুরুর সময়ের তুলনায় এই দাম ৫০ শতাংশেরও বেশি বেড়েছে।

তেলের অতিরিক্ত মূল্যবৃদ্ধির প্রভাবে গত শুক্রবার থেকে ইউরোপীয় শেয়ারবাজারেও মন্দাভাব দেখা দিয়েছে। প্যান-ইউরোপীয় ‘এসটিওএক্সএক্স ৬০০’ সূচক লেনদেনের শুরুতে ০.১৩ শতাংশ কমে যায় এবং সাপ্তাহিক হিসাবে নিম্নমুখী ধারায় রয়েছে। অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে দেখা যাচ্ছে। দেশটিতে পেট্রোল ও ডিজেলের উৎপাদন বেড়েছে এবং জ্বালানির মজুত বাড়ছে।

বিনিয়োগ ও ব্রোকারেজ সেবাদাতা প্রতিষ্ঠান বিওকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজের ট্রেডিং বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডেনিস কিসলার সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনাকে উল্লেখ করে বলেন, ইরানের ওপর আরও জোরালো ও তীব্র হামলা হতে পারে, যা দীর্ঘমেয়াদে তেলের মূল্যের উর্ধ্বগতিকে উস্কে দেবে। অধিকাংশ ব্যবসায়ী ও সংস্থা ধারণা করছে, বিশ্ববাজারে তেলের দাম আরও দীর্ঘ সময় চড়া থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িচংয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ৫

১

বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

২

রিকশায় যাওয়ার পথে সাংবাদিকের স্ত্রীর ব্যাগ ছিনতাই

৩

‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে’

৪

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

৫

স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব

৬

অনুমোদনহীন দুই করাতকলকে জরিমানা, জব্দ কাঠ ও যন্ত্রাংশ

৭

‘মৃত্যুর পর কী অপেক্ষা করছে মানুষের জন্য?

৮

অল্পবয়সী মেয়েদের প্রেমিকের সঙ্গে থাকার জন্য রুম ভাড়া দিলেই আইনি ব্যবস্থা

৯

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মৃত্যু, দাফনে জামায়াত নেতাদের বাধা

১০

এমপি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

১১

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তদের গুলি

১২

ছুটি শেষে আর কর্মস্থলে ফেরা হলো না এসআই রব্বানীর

১৩

মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার

১৪

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

১৫

'গুপ্ত-সুপ্ত' বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?

১৬

খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা

১৭

বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

১৮

আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে কাল

১৯

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

২০