২৪ অক্টোবর ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ আবারও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। কয়েক ধাপ পরে এই অবস্থা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানা গেছে। শনিবার (২৪ অক্টোবর) বিডব্লিউওটিকে এ খবর দিয়েছে।

বিডব্লিউওটি অনুসারে, এই লঘুচাপ আগামী তিন থেকে চার দিন ধরায় ক্রমান্বয়ে শক্তিবৃদ্ধি করতে পারে। গতিপ্রকৃতি বিশ্লেষণ করে জানা গেছে, আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে; পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপ এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৩৫ কিলোমিটার ছিল; এটি দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে প্রায় ৪৫ কিলোমিটার হতে পারে। এর প্রভাবে মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় সাগর ধীরে ধীরে উত্তাল হতে শুরু করেছে।

বর্তমানে বাংলাদেশের সমুদ্রবন্দরসমূহে আবহাওয়া দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সতর্ক সংকেত জারি করা না হলেও দ্রুত হুঁশিয়ারি সংকেত জারি হতে পারে; আবহাওয়ার সতর্কবার্তা দিয়েছে বলে জানানো হয়েছে।

এমন পরিস্থিতিতে মাছ ধরার নৌকা ও ট্রলারদেরকে গভীর সাগরে অর্থাৎ উপকূল থেকে ১৫০ কিলোমিটারের বেশি দূরে না যাওয়ার পরম পরামর্শ দেওয়া হয়েছে। জেলেদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল সাবধানে রাখতে বলা হয়েছে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমের গতিপথ আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা গড়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এরপর শক্তিসঞ্চয় করে ধীরে ধীরে পশ্চিম দিকে মোড় নেওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম-মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে এটি নিজ সর্বোচ্চ শক্তিমত্তা অর্জন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার স্পষ্ট লক্ষণ থাকলেও ঠিক কতটা শক্তিশালী হবে, তা এখনও নির্ণয় করা যায়নি।

বিডব্লিউওটি আরও জানায়, সম্ভাব্য এই সিস্টেম থেকে বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত বা বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর কোনো ঝুঁকি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ঘূর্ণিঝড় হিসেবে পূর্ণ রূপ নেওয়ার পর আগামী ২৮ অক্টোবরের দিকে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা তদ্ধানুপসাগরীয় দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশে সরাসরি আঘাত না হলেও দূরবর্তী প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। সিস্টেমটি ভারতের উপকূলের দিকে অতিক্রম করার সময় সেখানে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

বৃষ্টিপাতের বার্তা দিয়ে বিডব্লিউওটি জানায়, সিস্টেমের গতিপথ অনুযায়ী ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দূরবর্তী প্রভাবে বাংলাদেশের উপর ২৭ বা ২৮ তারিখ থেকে একটি বৃষ্টি বলয় চালু হতে পারে। এতে বাংলাদেশের অনেক এলাকায় ২৭ বা ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর মধ্যে বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষি হলেও তুলনামূলক কম হতে পারে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তদের গুলি

১

ছুটি শেষে আর কর্মস্থলে ফেরা হলো না এসআই রব্বানীর

২

মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার

৩

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

৪

'গুপ্ত-সুপ্ত' বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?

৫

খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা

৬

বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

৭

আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে কাল

৮

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

৯

যে দেশে নিজের মৃত্যুর আগেই নিতে হয় প্রস্তুতি!

১০

হরমুজে জাহাজে হামলার রেকর্ড, হুমকিতে বিশ্ববাণিজ্য

১১

ভোলার ভেদুরিয়ায় নির্বাচনী তৎপরতা, উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন চেয়ারম্যান প্রার্থী জাকির

১২

মোটা নারী বোঝা নয়: ‘সুমো দিদি’ পর্দায় ইতিহাস গড়ল

১৩

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট: যেভাবে ফ্রি দেখবেন

১৪

ঐশ্বরিয়াকে স্পর্শ করায় সালমানের ওপর রেগেছিলেন বানসালি

১৫

পেলের জন্মদিনে জানুন তার অধরা ৭ রেকর্ড

১৬

এক ফ্রেমে পরীমণি-বুবলী, কী ভাবছেন চয়নিকা?

১৭

ফুটবলের সেরার ‘মুকুট’ তবে কি কেইনের মাথায় উঠছে

১৮

ভক্তদের মনে প্রশ্ন জায়েদ খানের নতুন রূপ দেখে

১৯

নেইমারকে নিয়ে সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

২০