২১ অক্টোবর ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ অক্টোবর খুলনা ও বাগেরহাটের দিনব্যাপী সফরে মোংলা বন্দরের কার্যক্রম ও জেটি পরিদর্শন এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সরকারি সফরসূচিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় তিনি নিজস্ব বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। পরে সকাল ৯টায় হেলিকপ্টারে সুন্দরবনের দিকে যাত্রা করে আনুমানিক ১০টায় হিরণ পয়েন্ট ও আশপাশের সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টায় খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন তিনি।

দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্নবিরতির পর দুপুর ২টায় ওয়ার্ডরুম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি অংশ নেবেন। বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করার পর বিকেল সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী এবং বিকেল ৫টায় রাজধানিতে পৌঁছাবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

সফরের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন। সরকারি সফরসূচি অনুযায়ী, খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফরকালীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে। সফরসূচিপত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষর করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে ‘গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ’, একই পরিবারের ৩ জন দগ্ধ

১

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

২

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

৩

যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

৪

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

৫

চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

৬

নীলফামারীতে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, অবরোধ প্রত্যাহার

৭

মুনাফার পূর্বাভাসে ধাক্কা, মূল কনটেন্টে ফিরতে চায় নেটফ্লিক্স

৮

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন নারীরা

৯

সিরাজগঞ্জে ইয়াবা ও হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৩

১০

নির্বাচন অফিসের ওয়েবসাইটে পুরোনো ছবি, যোগাযোগের পর অপসারণ

১১

রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান

১২

লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত

১৩

লালপুরে গাঁজা গাছসহ একজন আটক

১৪

ফরিদপুরে ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৫

মূল্যস্ফীতি, দারিদ্র্য ও বেকারত্ব কমাতে অর্থনৈতিক সংস্কার জরুরি: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

১৬

শিক্ষকদের ‘মিউচুয়াল ট্রান্সফার’ দাবি প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৭

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

১৮

প্রকৃতি-সংস্কৃতির মেলবন্ধনে ৯ বছর পর কুয়াকাটায় ফিরছে পর্যটন কার্নিভাল

১৯

রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ 

২০