২৭ অক্টোবর ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু রোগের প্রকোপ এখনও অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) পাঠানো এক নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্য্যু হয়েছে। এটি এই বছর একদিনে সর্বোচ্চ মৃত্য্যুর সংখ্যা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, একই সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। মৃত্য্যুর এই সংখ্যাটি চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্য্যুর সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে ৪০০ জনে।

ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগ থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অতীত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮৯৯ জন, ময়মনসিংহে ৯৭ জন, চট্টগ্রামে ২৪১ জন, খুলনায় ২৫০ জন, রাজশাহীতে ২২৯ জন, রংপুরে ১১২ জন, বরিশালে ২১৭ জন এবং সিলেট বিভাগে ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৪২২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৪১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ হাজার টাকায় স্মার্টফোন তৈরির উদ্যোগ

১

ঘোড়াশালে সড়কের বেহাল দশা: খানাখন্দ ও ডোবায় চরম দুর্ভোগে বাসিন্দারা

২

রাজবাড়ীতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে গুলি

৩

সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাতাসের গতি ২১৩ কিমি

৪

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন

৫

দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

৬

সন্দেহজনক হাম রোগী ছাড়াল ২ লাখ ২৩ হাজার; নিশ্চিত সংক্রমণে মৃত্যু ১০৫

৭

তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক

৮

মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ রোমানের অকালমৃত্যু

৯

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

১০

একযোগে ৮৫ সাবরেজিস্ট্রারকে বদলি

১১

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

১২

আকামার মেয়াদ শেষ হলেও সৌদি ঢুকতে পারবেন প্রবাসীরা: মন্ত্রী

১৩

ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টায় ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

১৪

ক্যারিয়ারের সেরা ফর্মে জিতে নিলেন বিশ্বসেরার মুকুট

১৫

জাপানে নিপ্পন ও সাসাকাওয়ার চেয়ারম্যানের আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী

১৬

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ

১৭

নিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৮

ঘূর্ণিঝড় ‘অর্ণবে’র প্রভাবে বৃষ্টি হতে পারে বাংলাদেশের যেসব এলাকায়

১৯

দেশে ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

২০